২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ১৮ হাজার ৫৯২ শিশু নিহত হয়েছে। এমন তথ্যই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।নিহত শিশুদের মধ্যে কেউ কেউ জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে। শুক্রবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, নিহত শিশুদের অনেকেই ছিল জীবনের একেবারে প্রারম্ভে। কেউ কেউ জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বিমান হামলা বা বোমার আঘাতে মারা গেছে।তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ নবজাতক জন্মদিনেই, ৫ জন প্রথম দিনে, ৫ জন দ্বিতীয় দিনে এবং ৮ জন তৃতীয় দিনে নিহত হয়। মন্ত্রণালয় আরও জানায়, নিহত শিশুদের মধ্যে ১ মাস বয়সী ৮৮ জন, ২ মাস বয়সী ৯০ জন এবং ৩ মাস বয়সী ৭৮ জন ছিল।২০২৩ সালের ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে ইসরায়েল গাজায় লাগাতার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৬০ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিরন্তর হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে।এদিকে গত সোমবার ইসরায়েলি মানবাধিকার সংগঠন ‘বেটসেলেম’ ও ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস-ইসরায়েল’ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করে। তারা বলেছে, পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সমাজকে ধ্বংস করা এবং গাজার স্বাস্থ্যব্যবস্থাকে চূর্ণ করে দেওয়া হয়েছে।এর আগে গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ায়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার অভিযোগে মামলা চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই পিকআপ উদ্ধার
ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই পিকআপ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাবের চেকপোস্টে সিগন্যাল না মেনে পালাতে পারেনি বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই ডাবল কেবিন পিকআপ। তবে র‍্যাবের কঠোর Read more

আইসিইউ-তে শ্রেয়াস আইয়ার
আইসিইউ-তে শ্রেয়াস আইয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ভয়াবহ চোট পেয়েছেন ভারতের সহ–অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে আঘাত পাওয়ার পর অভ্যন্তরীণ Read more

আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, বিনা খরচে চিকিৎসা আজীবন
আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, বিনা খরচে চিকিৎসা আজীবন

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেছেন, মাসিক Read more

লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর
লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতীতে  পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী(৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শনিবার (২৪ মে) বিকাল ৪টায়  উপজেলার মদাতি Read more

মেলায় ঘুরতে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী
মেলায় ঘুরতে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী

নোয়াখালীর বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাগরদোলায় উঠিয়ে জবাই করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। তাৎক্ষণিক পুলিশ ঘাতক স্বামীকে আটক করে।   সোমবার (১৪ এপ্রিল) Read more

বিদ্যুৎস্পৃষ্টে আহত সেই মিরাজের পাশে ইউএনও
বিদ্যুৎস্পৃষ্টে আহত সেই মিরাজের পাশে ইউএনও

সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে আহত সেই মিরাজের পাশে দাঁড়িয়েছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন