ফিফা বিশ্বকাপের মূল ট্রফি আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় পৌঁছাবে। তবে এই ঐতিহাসিক ট্রফি সবাই সরাসরি দেখার সুযোগ পাবেন না। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত কিছু ব্যক্তি ট্রফি দেখার ও সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।এই বিশেষ ক্যাম্পেইন শেষ হয়েছে ৮ জানুয়ারি। বিজয়ীরা নির্দিষ্ট প্রোমোশনাল বোতল কিনে কিউআর কোড স্ক্যান করা এবং ফিফা-থিমভিত্তিক কুইজে অংশ নিয়ে এক্সক্লুসিভ পাস অর্জন করেছেন।ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ষষ্ঠ আসরের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে। সেখানে কিংবদন্তি ইতালিয়ান ফুটবলার ও ২০০৬ জার্মানি বিশ্বকাপজয়ী আলেসান্দ্রো দেল পিয়েরো ট্রফি উন্মোচন করেন এবং একটি শিশু ফুটবল ক্লিনিকে অংশ নেন। একই দিনে সাধারণ দর্শকদের জন্য একটি পাবলিক ফ্যান ইভেন্ট আয়োজন করা হয়, যেখানে শত শত ফুটবলপ্রেমী ট্রফির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পায়।ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে। এই বৈশ্বিক সফরের মাধ্যমে ফুটবলপ্রেমীরা একবার জীবনে কাছ থেকে দেখার সুযোগ পাবেন বিশ্বকাপের সর্বোচ্চ পুরস্কার।ঢাকায় আসার মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও বিশ্বকাপের উত্তেজনায় সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন। ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিহাসে সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। প্রথমবার তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে। এবারের আসরে অংশ নেবে ৪৮টি দল এবং অনুষ্ঠিত হবে রেকর্ডসংখ্যক ১০৪টি ম্যাচ।ফুটবলকে সীমা ছাড়িয়ে মানুষের মধ্যে সংযোগ তৈরি করার কথাই উল্লেখ করেছেন কোকা-কোলা’র ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে। ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাইও বলেছেন, ট্রফি খেলাধুলার জগতে সর্বোচ্চ সম্মানের প্রতীক এবং এর প্রদর্শনী বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনার সঙ্গে যুক্ত করে। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধোনির ভবিষ্যৎ কোচিংয়ে?
ধোনির ভবিষ্যৎ কোচিংয়ে?

ভারতীয় ক্রিকেটে এ যাবৎকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার অধিনায়কত্বে সম্ভাব্য সব আইসিসি ট্রফি জিতেছে ভারত। এর বাইরে Read more

লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা, দল থেকে বহিস্কার সেই নেতা
লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা, দল থেকে বহিস্কার সেই নেতা

লক্ষ্মীপুরে একটি একনলা বন্দুক নিয়ে গ্রেপ্তার হওয়ায় যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) Read more

আবহাওয়ার ঝুঁকি কাটিয়ে লিচু বাম্পার ফলন, দামে খুশি চাষিরা
আবহাওয়ার ঝুঁকি কাটিয়ে লিচু বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

প্রকৃতির বৈরী আচরণে চলতি বছর মৌসুমি ফল লিচুর ফলন কম হওয়ায় খানিকটা আক্ষেপ ছিল চাষিদের। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এবং  Read more

নতুন ২ টিভির অনুমোদন, লাইসেন্স পেলেন যারা
নতুন ২ টিভির অনুমোদন, লাইসেন্স পেলেন যারা

‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে নতুন দুই টেলিভিশনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি এই দুটি প্রতিষ্ঠানের অনুমোদন দেয় তথ্য Read more

গুলশানের বাসায় পৌঁছেছেন তারেক রহমান
গুলশানের বাসায় পৌঁছেছেন তারেক রহমান

চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছেছেন।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন