শসা একটি সহজলভ্য এবং পুষ্টিগুণে সমৃদ্ধ সবজি যেটি বছরের সবসময় পাওয়া যায়। শসা বিভিন্নভাবে শরীরের উপকার করে। নিয়মিত শসা খেলে শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ হয়। শসা দিয়ে তৈরি করা সালাদ হলো একটি সহজ নাস্তা। স্বাস্থ্যকর এবং হালকা স্বাদের হওয়ায় ছোট থেকে বয়স্ক সকল বয়সী মানুষের কাছে পছন্দের। শসা মূলত সালাদ ছাড়াও কাঁচা খাওয়া হয়, এটি রান্নার করারও প্রয়োজন হয় না। এমন কি গরমকালের জন্য শসা খুব দুর্দান্ত।  ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি শশার রয়েছে নানান উপকারীতা। কেননা শসা শরীরকে আর্দ্র রাখে, ভিটামিন ও খনিজ সরবরাহ করা, ত্বক ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। শসাতে প্রচুর পানি ও ফাইবার থাকায় এটি শরীরকে সতেজ রাখতে এবং ডিটক্সিফাই করতেও সাহায্য করে। শসার রস, শসার ডিটক্স পানীয় বা শসার স্যালাড— সবেরই আলাদা আলাদা উপকারিতা থাকায় আমাদের উচিত প্রত্যেক বেলা খাবার খাওয়ার পরই শসা খাওয়া।পুষ্টি উপাদান: ১০০ গ্রাম শসা থেকে পাওয়া যায়,  ক্যালরি – ১৫.৫ গ্রাম, প্রোটিন – ০.৬৪ গ্রাম, কার্বহাইড্রেট- ৩.৭৮ গ্রাম, ফ্যাট – ০.১১ গ্রাম, ডায়াটারি ফাইবার – ০.৬২ গ্রাম, মনোস্যাকারাইড – ১.৭০ গ্রাম।এ সব উপাদান ছাড়া ও রয়েছে দেহের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন, খনিজ উপাদান ও প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট।শসা খাওয়ার উপকারিতা: হাইড্রেটেড রাখে: শসার প্রায় ৯৫ শতাংশই পানি হওয়ায় দীর্ঘ সময় ধরে আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। বিশেষ করে গরমের পরে শসা খাওয়া বেশিরভাগ এনার্জি ড্রিংকের চেয়েও বেশি কার্যকর হতে পারে।হজমের জন্য উপকারী: শসাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। শসা খাওয়ার পর পরই এটি হজম এবং অন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে।ওজন কমাতে সাহায্য করে: শসায় ক্যালোরি কম এবং পুষ্টিগুণ বেশি থাকায় ওজন কমাতে কার্যকর। পাশাপাশি শসা আপনার ক্ষুধা কমাতেও সাহায্য করে।রক্তে শর্করা নিয়ন্ত্রণ: শসা একটি চিনি-মুক্ত খাবার হওয়ায় ডায়াবেটিসের ঝুঁকি কমানোর পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।দৃষ্টিশক্তি উন্নত করে: শসায় ভিটামিন এ থাকায় দৃষ্টিশক্তির এবং দৃষ্টিশক্তির সমস্যা প্রতিরোধের জন্যে উপকারী। শসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকায় ফ্রি র‍্যাডিকেল কমায়, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমিয়ে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে।সতর্কতা: অনেকেই শসা লবণ দিয়ে খেতে পছন্দ করে থাকেন। লবণ দিয়ে খেলে শসার স্বাস্থ্য উপকারিতা কমে যায় তাই লবণ ছাড়াই শসা খাওয়ার অভ্যাস করা উচিত এতে পুরোপুরি উপকারিতা পাওয়া যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের গাজা শান্তি সম্মেলনে ডাকা হলো নরেন্দ্র মোদিকে
ট্রাম্পের গাজা শান্তি সম্মেলনে ডাকা হলো নরেন্দ্র মোদিকে

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে অস্থিরতা নিরসনে শান্তির নতুন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিসর। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) মিসরের Read more

বি‌সিইউের গ‌বেষক দ‌লের সা‌থে বাকৃ‌বি উপাচা‌র্যের মত‌বি‌নিময়
বি‌সিইউের গ‌বেষক দ‌লের সা‌থে বাকৃ‌বি উপাচা‌র্যের মত‌বি‌নিময়

যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি বিশ্ববিদ্যালয়ের (বিসিইউ) গবেষক দলের সা‌থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার Read more

ফটিকছড়িতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত
ফটিকছড়িতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

ফটিকছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনী নদী, হালদা, ধুরুং, সর্তা নদীসহ বিভিন্ন খাল-নদীর Read more

বড়দিনে আতশবাজি-ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি
বড়দিনে আতশবাজি-ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি

খ্রিষ্টধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিনে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।আজ বুধবার Read more

রাত হলেই দপদপিয়া সেতুটি হয়ে ওঠে ‘ভূতের রাজ্য’
রাত হলেই দপদপিয়া সেতুটি হয়ে ওঠে ‘ভূতের রাজ্য’

দীর্ঘ দিন ধরে রাতে জ্বলছে না বরিশালের কীর্তনখোলা নদীর ওপর নির্মিত দপদপিয়া সেতুর বৈদ্যুতিক বাতিগুলো। ফলে সন্ধ্যার পর থেকে অন্ধকারে Read more

শ্রমিকদের নামে চাঁদাবাজির চেয়ে ভিক্ষা উত্তম: সাবেক ডিআইজি
শ্রমিকদের নামে চাঁদাবাজির চেয়ে ভিক্ষা উত্তম: সাবেক ডিআইজি

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্য়ক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির পুলিশ সংস্কার কমিশন এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন