ফিলিস্তিনের গাজায় যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে অস্থিরতা নিরসনে শান্তির নতুন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিসর। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) মিসরের বিখ্যাত অবকাশযাপন কেন্দ্র শারম আল শেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শান্তি শীর্ষ সম্মেলন’, যেখানে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।সবশেষ পাওয়া তথ্যে জানা যায়, এই সম্মেলনে যোগদানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, যুক্তরাষ্ট্র ও মিসর শনিবার শেষ মুহূর্তে মোদিকে আমন্ত্রণ পাঠায়। তবে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো তার উপস্থিতি নিশ্চিত করেনি।মিসরের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র জানান, এই সম্মেলনে ২০টির বেশি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধান অংশ নেবেন। এর ৩টি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো- গাজা উপত্যকায় যুদ্ধের সমাপ্তি, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং আঞ্চলিক নিরাপত্তার নতুন অধ্যায় সূচনা।এ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়, যখন ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়েছে। আলোচনায় গাজা পুনর্গঠন এবং ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।বিশ্লেষকেরা মনে করছেন, যদি প্রধানমন্ত্রী মোদি অংশগ্রহণের সিদ্ধান্ত নেন, তাহলে এটি হবে ভারতের জন্য অত্যন্ত কৌশলগত সুযোগ। এতে একদিকে ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে ভারত-মার্কিন সম্পর্কের নতুন দিগন্ত খুলে যেতে পারে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ভারতের উপস্থিতি আরও দৃশ্যমান হবে।নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ফিলিস্তিন ইস্যুতে ভারতের ঐতিহাসিক নিরপেক্ষ অবস্থান থেকে সরে গিয়ে ইসরায়েল-পন্থী নীতি অনুসরণ করছে। মোদি ব্যক্তিগতভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়েও তার নীরবতা ভারতে সমালোচনার জন্ম দিয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যা, স্বামী গ্রেফতার
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যা, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী, ৪ বছরের ছেলে সন্তান ও জেঠাসকে হত্যার পর লাশ খন্ড বিখণ্ড করে বস্তায় ভরে মাটির নিচে পুতে Read more

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের Read more

বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড
বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড

বাজবল ঘরানার ক্রিকেট খেলে অভ্যস্ত ইংল্যান্ড। তাদের এই আগ্রাসী খেলা টেস্ট ফরম্যাটেও বাদ যায় না। যদিও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট Read more

আমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ ৬ শিক্ষক
আমরণ অনশন কর্মসূচিতে অসুস্থ ৬ শিক্ষক

রাজধানীতে ৩ দফা দাবিতে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। চলমান এই কর্মসূচিতে এরইমধ্যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং Read more

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক
কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার (৩ জুন) কুয়ালালামপুরের জালান ইপো Read more

ক্যাম্প ন্যু’তে ফিরছে বার্সেলোনা
ক্যাম্প ন্যু’তে ফিরছে বার্সেলোনা

দীর্ঘ দুই মৌসুম পর ঐতিহাসিক মাঠ ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। আগামী ১০ আগস্ট হুয়ান গাম্পার ট্রফির ম্যাচ দিয়ে নতুন রূপে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন