ফিলিস্তিনের গাজার শিশুদের পুষ্টিহীনতা ‘আশঙ্কাজনক’ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। ২০২৫ সালে উপত্যকাটির প্রায় ৯৫ হাজার শিশু পুষ্টিহীনতায় আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রচণ্ড শীত ও প্রতিকূল আবহাওয়া চলমান মানবিক সহায়তার নড়বড়ে অগ্রগতিকে ধূলিসাৎ করে দিচ্ছে।মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) বরাত দিয়ে সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বৈরি আবহাওয়া ত্রাণ কার্যক্রমের মাধ্যমে অর্জিত অগ্রগতিকে ঝুঁকির মুখে ফেলছে।’ডুজারিক বলেন, পুষ্টি সহায়তায় নিয়োজিত সংস্থাগুলো এখনও বিপুল সংখ্যক শিশুকে জরুরি সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত করছে।তিনি জানান, ‘পুষ্টিহীনতা মোকাবিলায় নিয়োজিত আমাদের সহযোগীরা জানিয়েছেন, গত মাসে তারা ৭৬ হাজারের বেশি শিশুর পরীক্ষা-নিরিক্ষা করেছেন। এর মধ্যে প্রায় ৪,৯০০ শিশুর শরীরে তীব্র পুষ্টিহীনতা পাওয়া গেছে, যার মধ্যে ৮২০টি কেসই ছিল অতি-তীব্র পুষ্টিহীনতার।’তিনি আরও বলেন, ‘এ নিয়ে ২০২৫ সালে শনাক্ত হওয়া তীব্র পুষ্টিহীনতায় আক্রান্ত শিশুর মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯৫ হাজারে। জাতিসংঘের সহযোগীরা ইতোমধ্যে ২৮ হাজার পরিবারকে তাঁবু, ত্রিপল এবং কম্বল সরবরাহ করেছে উল্লেখ করে ডুজারিক সতর্ক করেন, এখনো প্রায় ১১ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। কারণ অব্যাহত বৃষ্টি ও ঝড়ো হাওয়া অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করে দিচ্ছে।’তিনি আরও বলেন, ‘আমাদের সহযোগীরা জোর দিয়ে বলছেন, তাঁবু কেবল একটি সাময়িক সমাধান। জরুরি অবস্থা থেকে উত্তরণ এবং প্রাথমিক পুনর্বাসন কার্যক্রম শুরু করতে হলে আমাদের আরও সরঞ্জাম, সিমেন্ট, ধ্বংসস্তূপ সরানোর ভারী যন্ত্রপাতি এবং নিরবচ্ছিন্ন অর্থায়ন প্রয়োজন।’তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ডএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার ৫ কৌশল
ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার ৫ কৌশল

ধার দেওয়া টাকাটা ফেরত পাওয়া সব সময় সহজ হয় না। টাকা নেওয়ার সময় মানুষটা হয়তো ছিলেন ভীষণ বিনয়ী, অসহায় ভঙ্গিতে Read more

হোমনায় হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় অগ্নিকাণ্ড
হোমনায় হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় অগ্নিকাণ্ড

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে Read more

কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল
কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল

কক্সবাজারের তিন উপজেলা- রামু, ঈদগাঁও ও চকরিয়ায় পূর্বনির্ধারিত পথসভা আয়োজন করতে পারেনি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি)। দলটির Read more

বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী, অভিমানে স্বামীর আত্মহত্যা
বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী, অভিমানে স্বামীর আত্মহত্যা

বরগুনার তালতলীতে স্ত্রী ফিরে না আসায় অভিমান করে জহিরুল ইসলাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।গতকাল বুধবার (১৬ এপ্রিল) দিবাগত Read more

২৬ আগস্ট: নামাজের সময়সূচি
২৬ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ইংরেজি, ১১ ভাদ্র ১৪৩২ বাংলা, ১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, চলাচলে চরম ভোগান্তি
সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, চলাচলে চরম ভোগান্তি

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার থেকে শেরপুর সদরের হেরুয়া বাজার পর্যন্ত ৩ হাজার ৭৫০ মিটার সড়ক প্রশস্তকরণের কাজ ২৬ মাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন