কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন এলাকায় মিয়ানমারের দিক থেকে বাংলাদেশে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে।বৈঠকে সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হওয়ার বিষয়টি তুলে ধরে বাংলাদেশ পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে প্রতিবেশী সম্পর্কের পরিপন্থি।টেকনাফে মাথায় গুলিবিদ্ধ আফনান আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশ পক্ষ থেকে মিয়ানমারকে এ ধরনের সীমান্তবর্তী গুলিবর্ষণের পূর্ণ দায় গ্রহণ করতে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যেকোনো সংঘাত যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে।এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন। পাশাপাশি আহত শিশুটি ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী
হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী

৩ এপ্রিল (২০২৫) থেকে চলতি বছরের হজযাত্রীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। কিন্তু ১০ হাজার বাংলাদেশির হজ গমন অনিশ্চয়তার Read more

শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ
শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ

শরীয়তপুরে জাজিরার বড়কান্দি এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই Read more

খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জনের ‘ভুতুড়ে হাজিরা’ নিয়ে সমালোচনা
খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জনের ‘ভুতুড়ে হাজিরা’ নিয়ে সমালোচনা

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী ডেন্টাল সার্জন ডা. সুমনা আফরিন নিয়মিত দায়িত্বে অনুপস্থিত থাকার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অভিযোগ Read more

ওমরাহ ভিসার নতুন নিয়ম কার্যকর আগামী সপ্তাহ থেকে
ওমরাহ ভিসার নতুন নিয়ম কার্যকর আগামী সপ্তাহ থেকে

ওমরাহ পালনে ইচ্ছুকদের ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ভিসা ইস্যু করার তারিখ থেকে Read more

নিম্নচাপের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত
নিম্নচাপের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

গভীর নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে গলাচিপা উপজেলায় বুধবার রাত থেকে টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে বইছে দমকা হাওয়া। Read more

দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা
দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে দুবাই থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন