ঢাকায় পৌঁছেছেন নবনিযুক্ত ১৯তম মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পৌনে ছয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা।এর আগে, গত ৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস তাকে শপথবাক্য পাঠ করান। এরপর ক্রিস্টেনসেনকে স্বাগত জানায় ঢাকার মার্কিন দূতাবাস।ঐ সময় তিনি জানান, বাংলাদেশের সাথে তিনি বেশ ভালোভাবে পরিচিত। সেখানে ফিরতে তিনি ভীষন আনন্দিত। কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করবেন ক্রিস্টেনসেন। আগামী দুই দিন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করে পরিচয়পত্র পেশের প্রস্তুতি নেবেন তিনি। এরপর বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।প্রসঙ্গত, ঢাকায় সবশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি ঢাকায় দায়িত্ব পালন করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান
ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে গেলেও বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে Read more

আনোয়ারায় চুরির ঘটনায় ৪৮ ঘণ্টায় স্বর্ণ ও টাকা উদ্ধার
আনোয়ারায় চুরির ঘটনায় ৪৮ ঘণ্টায় স্বর্ণ ও টাকা উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় একটি বসতঘরে সংঘটিত চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া প্রায় পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও Read more

নেত্রকোনায় পলিথিন বিক্রি ও বাজারজাতকরণ, ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
নেত্রকোনায় পলিথিন বিক্রি ও বাজারজাতকরণ, ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ টাকা অর্থদণ্ড ও ৬ Read more

বিমানবন্দর স্টেশনের কাছে সিরাজগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত
বিমানবন্দর স্টেশনের কাছে সিরাজগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত

রাজধানীর ঢাকার বিমানবন্দর রেলস্টেশনের কাছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে Read more

বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণিল আয়োজনের মধ্যে ছিল আনন্দ র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন