জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় (২০২৫-২০২৬) নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। একই সাথে ভর্তির আবেদনের সময়সীমা ফের বাড়ানো হয়েছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি (২০২৬) রাত ১২ টা পর্যন্ত আবেদনের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।সোমবার (১২ জানুয়ারি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা গত ৩০ ডিসেম্বর (২০২৫) শেষ হয়েছে। সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দু’টি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছে এবং গত ১০ জানুয়ারি (২০২৬) বিশ্ববিদ্যালয়টি গুচ্ছে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে বর্তমানে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সংখ্যা ২০টি।এ অবস্থায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় আগামী ১২ জানুয়ারি (২০২৬) তারিখ দুপুর ১২ টা হতে ১৬ জানুয়ারি তারিখ রাত ১২ টা পর্যন্ত শর্ত মোতাবেক গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। বিস্তারিত www.gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।উল্লেখিত শর্ত: প্রথম পর্যায় (৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত) এবং দ্বিতীয় পর্যায় (১২ জানুয়ারি ২০২৬ হতে ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত)-এ আবেদনকৃত সকল শিক্ষার্থী জিএসটি গুচ্ছের অন্তর্ভুক্ত সকল (২০টি) বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা অনুযায়ী ভর্তির জন্য বিবেচিত হবে।এছাড়া নওগাঁ বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছের পরীক্ষাকেন্দ্র থাকবে না। দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীদের পূর্বের নির্ধারিত কেন্দ্রসমূহের যে কোন একটি প্রাপ্যতা সাপেক্ষে নির্বাচন করতে হবে। প্রথম পর্যায় (৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত)-এর কোন আবেদনকারীর এই পর্যায়ে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাম (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়): ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর ১৪ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর, ২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ।সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্ত প্রকাশিত হয়েছে। এতে এ (বিজ্ঞান), বি (মানবিক) ও সি (বাণিজ্য)-ইউনিটের মাধ্যমে হিসাব বিজ্ঞান (ACC) বিভাগে যথাক্রমে ১২, ৮ ও ২০ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৮ দিন ১ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৮ দিন ১ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের কারণে টানা ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না Read more

প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে যেসব সুবিধা
প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে যেসব সুবিধা

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্লায়েন্ট সার্ভিস বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি Read more

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৮৯, মোট প্রাণহানি ছাড়াল ৫৯ হাজার ৬৭০
গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৮৯, মোট প্রাণহানি ছাড়াল ৫৯ হাজার ৬৭০

শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৮৯ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৬৭ Read more

ভোরে রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে দিনের আবহাওয়া
ভোরে রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে দিনের আবহাওয়া

বৃষ্টির কারণে গত দুদিন ধরে রাজধানীতে গরম অনেকটা কমই থাকছে। আজ ভোরেও নগরীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে আজ দিনের Read more

মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকন্যাকে দেড় লাখে বিক্রি করলেন বাবা
মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকন্যাকে দেড় লাখে বিক্রি করলেন বাবা

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নির্যাতন করে মৌখিকভাবে ডিভোর্স দেওয়ার পর আট মাস বয়সী শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি Read more

শহীদ হাদির জানাজা পড়তে বাস দিচ্ছে জবি প্রশাসন
শহীদ হাদির জানাজা পড়তে বাস দিচ্ছে জবি প্রশাসন

শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন