মাদারীপুরে কুমার নদের ওপর নির্মাণাধীন নয়াচর–চরমুগরীয়া সেতুটি এখন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ তিন বছরেও সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় চরমুগরীয়া ও নয়াচর এলাকার হাজারো মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন চরমুগরীয়া বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা। নদীর দুই পাড়ে যাতায়াতের একমাত্র ভরসা এখন ছোট ছোট ডিঙি নৌকা। এতে সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা জানান, সন্ধ্যার পর এলাকাটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার চরমুগরীয়া নয়াচর এলাকায় কুমার নদের ওপর সেতু নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের ১৬ আগস্ট। জনসাধারণের যাতায়াত সহজ করা এবং বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোই ছিল প্রকল্পটির মূল উদ্দেশ্য। সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৮ কোটি ৪৫ লাখ টাকা। চুক্তি অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের জুন মাসে।নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এক বছর সময় বৃদ্ধি করে। নতুন সময়সীমা অনুযায়ী ২০২৬ সালের জুন মাসে প্রকল্পটি শেষ হওয়ার কথা। এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়েছে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৮৪৫ টাকা। তবে অর্থ ছাড়ের পরও কাজের দৃশ্যমান অগ্রগতি না থাকায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করছেন।অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় ধরে সেতুর কাজ চললেও দিনের পর দিন নির্মাণকাজ বন্ধ থাকে। অনেক সময় শ্রমিকদেরও দেখা যায় না। এতে প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।কুমারটেক এলাকার বাসিন্দা মাসুদ বলেন, “একটা ব্রিজের কাজ তিন বছর ধরে চললেও কোনো অগ্রগতি নেই। দুই-চারজন মিস্ত্রি দিয়ে কাজ চালানো হচ্ছে। এভাবে চললে এই ব্রিজের কাজ কোনো দিনই শেষ হবে না। আমরা দ্রুত ব্রিজের কাজ শেষ দেখতে চাই।”নয়াচর এলাকার বাসিন্দা সুমন বলেন, “ব্রিজ না থাকার কারণে আমাদের প্রতিদিন নৌকা করে পার হতে হয়। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি অর্থও অপচয় হচ্ছে।”চরমুগরীয়া বন্দরের এক ব্যবসায়ী বলেন, “ব্রিজের কাজ শেষ না হওয়ার কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে। বিশেষ করে সন্ধ্যার পর এলাকায় এক ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়।”এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। আশা করছি, আগামী জুনের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবনগর গ্রামে জমি বিরোধে দুই মামলা, আসামিরা ঘুরছে প্রকাশ্যে
শিবনগর গ্রামে জমি বিরোধে দুই মামলা, আসামিরা ঘুরছে প্রকাশ্যে

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের শিবনগর ও চরনারায়নপুর গ্রামে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র করে দুটি পৃথক হামলার ঘটনা ঘটেছে। Read more

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় উপ-প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় উপ-প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা পরিষদ কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন (৫৫) মৃত্যু হয়েছে।শনিবার (৬ Read more

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ ফিলিস্তিনের মৃত্যু
গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ ফিলিস্তিনের মৃত্যু

ফিলিস্তিনের গাজায় শীতকালীন ঝড়ে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও দেয়াল ধসে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া শীতজনিত কারণে শিশু ও Read more

ঢাকা মহানগর আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার
ঢাকা মহানগর আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার Read more

রিয়ালের জালে বার্সেলোনার ১৫ গোল
রিয়ালের জালে বার্সেলোনার ১৫ গোল

রিয়াল মাদ্রিদকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে বার্সেলোনা। গুনে গুণে ১৫ গোল দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের। নারীদের এল ক্ল্যাসিকোতে শেষ তিন দেখায় ১৫ গোল Read more

বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখান, শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখান, শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন