ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই বিপ্লববিরোধী ভূমিকায় থাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগের ধরন পর্যালোচনা এবং শাস্তির মাত্রা নির্ধারণে গঠিত রিভিউ কমিটি পুনর্গঠন করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর কমিটি পুনর্গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়েছে। একই সঙ্গে কমিটি নতুন অভিযোগ গ্রহণ করতে পারবে।পুনর্গঠিত পাঁচ সদস্যের কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক আওরঙ্গজীব মো. আব্দুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন—ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হুসাইন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শাফিউল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার।প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৫ মার্চ জুলাই বিপ্লববিরোধী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিতকরণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে প্রশাসন। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং ৩৩ শিক্ষার্থীকে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সভায় তাদের শাস্তির মাত্রা নির্ধারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হককে আহ্বায়ক করে সাত সদস্যের একটি রিভিউ কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে কমিটির অধিকাংশ সদস্য কাজ করতে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা
সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা

নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি ও আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার Read more

ফিলিস্তিনি শিশু হিন্দকে নিয়ে সিনেমা আটকে দিল ভারত
ফিলিস্তিনি শিশু হিন্দকে নিয়ে সিনেমা আটকে দিল ভারত

এবারের অস্কারে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন পাওয়া ফিলিস্তিনি শিশুকে নির্মিত তিউনেশিয়ার সিনেমা ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’ ভারতে প্রদর্শনে Read more

যশোরে নারী চিকিৎসককে ধর্ষণ, ভুয়া মেজর গ্রেফতার
যশোরে নারী চিকিৎসককে ধর্ষণ, ভুয়া মেজর গ্রেফতার

যশোরে দন্ত চিকিৎসককে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ভুয়া মেজর বেনজির আহমেদকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। নড়াইল সদরের মির্জাপুর পূর্বপাড়ার নিজ Read more

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন
চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে সারাদেশে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে Read more

কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনতা, পুড়িয়ে দিলো আস্তানা
কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনতা, পুড়িয়ে দিলো আস্তানা

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলা কান্দা এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ধ্বংস হচ্ছে এলাকার Read more

গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু
গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রাক-মৌসুমি ভারি বৃষ্টিপাতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যজুড়ে গত দু’দিনের প্রবল বর্ষণে আহত হয়েছেন আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন