ময়মনসিংহের নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগাতী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত আরাফ ওই গ্রামের দিনমজুর আমিনুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি মৃত নারিকেল গাছ কাটতে যান। গাছটি কাটার শেষ পর্যায়ে শিশু আরাফ অসাবধানতাবশত গাছের নিচে চলে আসে। এ অবস্থায় গাছটি মাটিতে পড়ার সময় আরাফের শরীরে এসে পড়ে। এতে গাছের নীচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নান্দাইল মডেল থানার ওসি আল আমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গেট বন্ধ করে দেওয়ায় কেউ বের হতে পারেনি, অভিযোগ স্বজনদের
গেট বন্ধ করে দেওয়ায় কেউ বের হতে পারেনি, অভিযোগ স্বজনদের

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন কেউ Read more

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ
বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

সঠিক তথ্য ও উপাত্তের গুরুত্ব এবং জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের অপরিহার্য ভূমিকা তুলে ধরার লক্ষ্যে আজ ২০ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে Read more

নেহালপুর ইউনিয়নে ২১৩ ভুয়া প্রতিবন্ধী ধরা!
নেহালপুর ইউনিয়নে ২১৩ ভুয়া প্রতিবন্ধী ধরা!

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের ২১৩ ভুয়া প্রতিবন্ধী চিহ্নিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের যাচাইয়ে তাদের ভুয়া হিসেবে Read more

কোটালীপাড়ায় পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুকে ফাঁস করলেন শিক্ষক
কোটালীপাড়ায় পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুকে ফাঁস করলেন শিক্ষক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস করলেন এক শিক্ষক। Read more

উপার্জনের পথ পেল অসহায় তিন নারী ও মাদকাসক্ত যুবক
উপার্জনের পথ পেল অসহায় তিন নারী ও মাদকাসক্ত যুবক

মানুষের বাসায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়া দুই তরুণী ও মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হারানো পথে যাওয়া যুবককে সুস্থ Read more

শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট
শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দালালচক্র, লাগেজ চুরি এবং যাত্রী হয়রানির মতো দীর্ঘদিনের সমস্যাগুলো নিরসনে এক নতুন আশার আলো দেখাচ্ছেন নবনিযুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন