বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে শোকজের জবাব দিয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) তিনি আদালতে হাজির হয়ে এই জবাব দেন।অমিতের আইনজীবী দেবাশীষ দাস জানিয়েছেন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিচারক মাসুদ রানার আদালতে অনিন্দ্য ইসলাম অমিত হাজির হন। পরে তিনি লিখিত ও মৌখিকভাবে জবাব দেন। এ সময় বিচারক তার বক্তব্য শোনেন। পরে তিনি সন্তোষ প্রকাশ করে অভিযোগ থেকে অব্যাহতি দেন।উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে শোকজ করা হয়। যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত এক নোটিসে অমিতকে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়। নোটিসে বলা হয়, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করেন অনিন্দ্য ইসলাম অমিত, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এই কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।ইখা 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খেলার সামগ্রী কিনে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর
খেলার সামগ্রী কিনে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর

নরসিংদী শহরে গিয়েছিলেন খেলার সামগ্রী কিনতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে শিবপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৩ বন্ধুর। Read more

যুদ্ধের মধ্যে খোলা ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা
যুদ্ধের মধ্যে খোলা ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

যুদ্ধের মধ্যেও উন্মুক্ত ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন হাজার হাজার ইরানি। শনিবার(২১ মার্চ) রমজান শেষে দেশটিতে পালিত হচ্ছে ঈদ।দেশটির সরকারি Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা ডলফিন
কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এটির পুরো মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠানো। Read more

শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, ফোনে যাবে কল!
শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, ফোনে যাবে কল!

নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলায় এখন আতঙ্কের নাম পানি ডুবে শিশু মৃত্যু। প্রতিবছর এ জেলায় অসংখ্য শিশু পানিতে ডুবে মারা Read more

ভারতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুন
ভারতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুন

ভারতের ওড়িশায় মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত বিষ্ণু কুমার বর্মা (২২) অভিযোগের সত্যতা Read more

‘ইরানের এখনই বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা উচিত’
‘ইরানের এখনই বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা উচিত’

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার দেশকে ‘বিজয় ঘোষণা’ করে চলমান যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এমন একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন