আয়নার সামনে দাঁড়িয়ে থাকা তরুণীর চেহারা দেখে চেনার উপায় নেই এটি আসলে কোনো রক্ত-মাংসের মানুষ, নাকি কোনো বিচিত্র চরিত্রের প্রাণী। ধারালো চিবুক, অস্বাভাবিক ফোলা ঠোঁট আর কৃত্রিম সৌন্দর্যের চরম নেশায় বুঁদ হয়ে থাকা এই নারী এখন নেট দুনিয়ায় আলোচনা আর সমালোচনার কেন্দ্রবিন্দুতে।নিজের শরীরকে তিনি যেন পরিণত করেছেন এক চলন্ত গবেষণাগারে। সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছেন ইরানি ইনফ্লুয়েন্সার আনাহিতা নাগু। তার দাবি, নিখুঁত রূপ পেতে এ পর্যন্ত ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি।এই রূপান্তরের পেছনে তার খরচ হয়েছে প্রায় ৫ কোটি ডলার বা ৬০০ কোটি টাকারও বেশি। অবিশ্বাস্য শোনালেও আনাহিতার দাবি, স্রেফ মেদহীন ছিপছিপে শরীরের নেশায় গত ৮ বছর ধরে কোনো শক্ত খাবার ছোঁননি তিনি।তার বদলে বেঁচে আছেন কেবল কফির ওপর। এই পডকাস্টটি প্রচার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলছে তুমুল বিতর্ক।অদ্ভুত সাজসজ্জা আর মেকআপের কারণে নেটিজেনরা তাকে ইরানি হার্লে কুইন বলে ডাকছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর ইচ্ছা থাকলেও বিশেষজ্ঞরা তার দাবির সত্যতা নিয়ে সন্দিহান। মজার বিষয় হলো, আনাহিতা নিজেকে একজন মনস্তাত্ত্বিক পরামর্শদাতা হিসেবে পরিচয় দেন এবং মানুষের অন্তরের সৌন্দর্যকে বড় করে দেখার কথা বলেন। তার এই অদ্ভুত জীবনধারা এবং শারীরিক রূপান্তর এখন বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে উদ্বেগ ও কৌতূহলের জন্ম দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দশ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
দশ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম Read more

ওসিকে পেটানোর ঘোষণা দিয়ে পদ হারালেন বিএনপি নেতা
ওসিকে পেটানোর ঘোষণা দিয়ে পদ হারালেন বিএনপি নেতা

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হককে অশোভন ভাষায় গালিগালাজ ও ‘উলঙ্গ করে পেটানোর’ হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী Read more

ঢাবি শিক্ষার্থী ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ঢাবি শিক্ষার্থী ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গত ৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের ফিলিস্তিনের ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থী সানি সরকারের ওপর নিষিদ্ধ Read more

চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন, ২৫টি ঘর পুড়ে ছাই
চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন, ২৫টি ঘর পুড়ে ছাই

চট্টগ্রাম নগরের সিআরবি সংলগ্ন মালিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের Read more

আবারও এক ওভারে ছয় ছক্কা, গিবস-যুবরাজদের পাশে মানান বশির
আবারও এক ওভারে ছয় ছক্কা, গিবস-যুবরাজদের পাশে মানান বশির

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা—শুধু ব্যাটিং নয়, তা যেন সাহস, দাপট আর অসাধারণ স্কিলের নিখুঁত প্রকাশ।  হাতে গোনা কয়েকজন Read more

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু হতাহত
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু হতাহত

যশোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু হতাহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে শহরতলী বকচর বিহারী কলোনি এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন