ফরিদপুরের আলফাডাঙ্গায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পৌরসভার প্রশাসকের পক্ষ থেকে লাগানো বিতর্কিত বিলবোর্ডগুলো অবশেষে অপসারণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে প্রশাসনের নির্দেশে এসব বিলবোর্ড সরিয়ে ফেলা হয়।এরআগে শনিবার বিকেলে ‘সময়ের কণ্ঠস্বর’-এ “আলফাডাঙ্গায় প্রশাসকের বিলবোর্ডে ‘হ্যাঁ’ ভোটের প্রচার, নিরপেক্ষতা নিয়ে বিতর্ক” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বিলবোর্ডগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হয়।আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় চায়ের দোকানদার তামিম গাজী এই প্রতিবেদককে বলেন, ‘আমার দোকানের সামনে একটি খুঁটিতে পৌরসভার পক্ষ থেকে বিলবোর্ডটি স্থাপন করা হয়েছিল। একদিন পর শনিবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার লোকজন এসে বিলবোর্ডটি সরিয়ে নিয়েছে।’বিলবোর্ড অপসারণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নতুন করে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয়রা মনে করছেন গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদের কারণেই প্রশাসন তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে।​উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ অনুমোদনের গণভোট উপলক্ষে এসব বিলবোর্ড স্থাপন করেছিলেন আলফাডাঙ্গা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। সরকারি প্রশাসনের পক্ষ থেকে এভাবে নির্দিষ্ট কোনো পক্ষের হয়ে প্রচারণায় অংশ নেওয়াকে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন ও নিরপেক্ষতা নষ্টের শামিল বলে মনে করছিলেন বিশ্লেষকরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনে আঘাত হানল টাইফুন মাতমো
চীনে আঘাত হানল টাইফুন মাতমো

চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে টাইফুন মাতমো। রোববার (৫ অক্টোবর) প্রদেশটিতে টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। দেশটিতে এমন সময় Read more

পটুয়াখালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পটুয়াখালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) সকাল দশটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া Read more

মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে চলছে নজরুল বিশ্ববিদ্যালয়
মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে চলছে নজরুল বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে গুরুতর উদ্বেগ। বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল, ব্যবসায় প্রশাসন অনুষদ, Read more

ঢাকার বাতাসের উন্নতি, দূষণে শীর্ষে দিল্লি
ঢাকার বাতাসের উন্নতি, দূষণে শীর্ষে দিল্লি

কিছুদিন ধরে ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি দেখা গেছে। বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ দূষিত শহরের ষষ্ঠস্থানে রয়েছে রাজধানী ঢাকা। Read more

বাংলাদেশে বিপক্ষে সিরিজ খেলবে নেদারল্যান্ড, কবে-কখন ম্যাচ?
বাংলাদেশে বিপক্ষে সিরিজ খেলবে নেদারল্যান্ড, কবে-কখন ম্যাচ?

এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চাইছে না বাংলাদেশ দল। তাই আসর শুরুর আগেই একটি প্রস্তুতি সিরিজ খেলতে চায় Read more

বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

বেনাপোল বন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম প্রামাণিক (৪৩) নামে একজন ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন