আগামী ২২ জানুয়ারি সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এক বার্তায় এ কথা জানানো হয়।বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা-১৭ সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। এ আসনের আওতায় গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ অন্তর্ভুক্ত রয়েছে। ইসি সূত্র জানায়, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে  রেকর্ড গড়ে জিতেছিল বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ Read more

পুঠিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
পুঠিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৬ Read more

বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা
বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দেশের গণতন্ত্র আর কখনো হুমকির Read more

কুষ্টিয়ায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করল দুর্বৃত্তরা
কুষ্টিয়ায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করল দুর্বৃত্তরা

কুষ্টিয়ার মিরপুরে রাতের আঁধারে অস্থায়ী মন্দিরের প্রতিমা ভাঙলো দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া Read more

‘ধুরন্ধর ২’ সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য আসাদউদ্দিন ওয়াইসির
‘ধুরন্ধর ২’ সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য আসাদউদ্দিন ওয়াইসির

২০২৫ সালের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ সিনেমার সিক্যুয়েল ধুরন্ধর ২ মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাপ্রেমীদের মাঝে ঝড় উঠেছে। এর মধ্যেই বক্স অফিসে Read more

ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক

ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত লন্ডনগামী প্লেনে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্লেনটিতে আরও ৫৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন