রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টার দিকে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলটি টাঙ্গাইল শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হবিবুর রহমান প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম খান ঝলক, সদস্য সচিব সালেহ আহমেদ শাফী ইথেনসহ জেলা, সদর উপজেলা ও শহর শাখা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও’, ‘আমরা সবাই মুসাব্বির হবো’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন, ‘মুসাব্বির হত্যাকাণ্ড একটি নির্মম ও ন্যাক্কারজনক ঘটনা। অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির নেতাকর্মীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উড্ডয়নের পরই মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন
উড্ডয়নের পরই মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন

ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি ভিত্তিতে দিল্লিতে ফিরে আসে। মাঝ-আকাশে বিমানের ডান পাশের Read more

দক্ষিণ আফ্রিকায় স্থানীয় খামারে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা
দক্ষিণ আফ্রিকায় স্থানীয় খামারে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কোরবানির প্রস্তুতি এখন তুঙ্গে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি Read more

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী পাবনা-১ (সাঁথিয়া–বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে Read more

যত্রতত্র মহাসড়কে পার্কিং, ৫ গাড়িচালক গুনলেন জরিমানা
যত্রতত্র মহাসড়কে পার্কিং, ৫ গাড়িচালক গুনলেন জরিমানা

আইনের তোয়াক্কা না করে যত্রতত্র গাড়ি পার্কিং করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচ গাড়িচালককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার Read more

বরগুনায় জব্দকৃত ৪০ মণ জাটকা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ
বরগুনায় জব্দকৃত ৪০ মণ জাটকা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ

বরগুনার পাথরঘাটায় ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত ইলিশ মাছ এতিম ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছে মৎস্য Read more

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস সচিব
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস সচিব

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন