সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী পাবনা-১ (সাঁথিয়া–বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নেওয়ার পর দুই আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বের হওয়ার সময় পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌর শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন।বিষয়টি নিশ্চিত করে পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, সাঁথিয়া থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।উল্লেখ্য, অধ্যাপক আবু সাইয়িদ ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৯৬ সালে পাবনা-১ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ১/১১–এর সময় সংস্কারপন্থী হিসেবে দল থেকে বহিষ্কৃত হন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তিনি গণফোরামে যোগ দিয়ে ২০১৮ সালে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হন। এছাড়া ২০১৪ ও ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ৬-১০টা ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ৬-১০টা ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের জাম্পারিং কাজ সম্পাদনের জন্য সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৬-১০টা ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ বুধবার (১ এপ্রিল)।গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) Read more

ত্রিভুজ প্রেমের নামে জুবায়েদের চরিত্র হননের চেষ্টা চলছে
ত্রিভুজ প্রেমের নামে জুবায়েদের চরিত্র হননের চেষ্টা চলছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন অভিযোগ করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ত্রিভুজ প্রেমের Read more

অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ
অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ

সাতক্ষীরার জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানোর পরও শেষ রক্ষা হলোনা ব্যবসায়ী মনিরুজ্জামান সোহাগের দোকানঘর। গত Read more

কক্সবাজারে মসজিদের নামে সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা
কক্সবাজারে মসজিদের নামে সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা

কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের হামির পাড়ায় মসজিদের জমি দাবি করে দেয়াল ভেঙে জমি দখলের চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ Read more

লালমনিরহাটে এক সপ্তাহ ধরে নিখোঁজ মিরাজ
লালমনিরহাটে এক সপ্তাহ ধরে নিখোঁজ মিরাজ

এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি হাফিজিয়া মাদরাসা পড়ুয়া ছাত্র মিরাজ বাবুর (১৪)। নিখোঁজ মিরাজ বাবু লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন