গাজায় যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরাইল, এরফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী’ অভিহিত করে তাকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার জিও নিউজের হামিদ মিরকে এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। খবর এনডিটিভির।সাক্ষাৎকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে অহরণ করা হয়েছে সেই উদাহরণ টেনে খাজা আসিফ বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মানবতায় বিশ্বাস করে, তবে তাদের উচিত নেতানিয়াহুকে অপহরণ করা। শুধু যুক্তরাষ্ট্র নয়, তুরস্কও এই পদক্ষেপ নিতে পারে।নেতানিয়াহুকে ‘সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ইতিহাসে ফিলিস্তিনের গাজায় সংঘটিত নৃশংসতার সমতুল্য আর কোনো ঘটনা নেই। তিনি বলেন, ‘গত ৪-৫ হাজার বছরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইল যা করেছে, তা কোনো সম্প্রদায় করেনি। নেতানিয়াহু মানবতার সবচেয়ে বড় শত্রু। বিশ্ব এর চেয়ে বড় অপরাধী আর দেখেনি।আসিফ জানান, পাকিস্তানিরা এই মুহূর্তটির জন্যই প্রার্থনা করছে। আলোচনার এক পর্যায়ে তিনি নেতানিয়াহুর হাত শক্তিশালী করা ব্যক্তিদেরও শাস্তি দেয়ার দাবি তোলেন। তবে সঞ্চালক হামিদ মীর এই মন্তব্যকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে নিয়ে সতর্কতাস্বরূপ অনুষ্ঠানটিতে বিরতি ঘোষণা করেন।এদিকে ইসরাইল ও পাকিস্তানের মধ্যকার এই উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রিউভেন আজার এক সাক্ষাৎকারে গাজায় কোনো আন্তর্জাতিক শান্তি বাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনীর অংশগ্রহণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।পাকিস্তান এখনো ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিন ইস্যুতে তারা দীর্ঘকাল ধরে কড়া অবস্থান বজায় রেখে আসছে। একই সঙ্গে ইসরাইলের শত্রু ইরানের সাথে সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ‘ভ্রাতৃত্বপূর্ণ এবং অভিন্ন আঞ্চলিক স্বার্থের সম্পর্ক’ হিসেবে দাবি করে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন
পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন

পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব শিক্ষার্থী সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটি (বিইউইসিএস)। শনিবার Read more

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, সেই আনসার সদস্য বরখাস্ত
পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, সেই আনসার সদস্য বরখাস্ত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভস্মীভূত ভবনের ভেতর থেকে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টাকালে ঘটনাস্থলেই ধরা পড়া Read more

অর্থবছরে বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬.৫১ কোটি টাকার রাজস্ব আদায়
অর্থবছরে বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬.৫১ কোটি টাকার রাজস্ব আদায়

বেনাপোল কাস্টমস হাউসে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ দশমিক ৫১ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) Read more

ঝর্ণায় নিখোঁজ মেহেরাবের লাশ মিলল কক্সবাজারের রেজু ব্রিজে
ঝর্ণায়  নিখোঁজ  মেহেরাবের লাশ মিলল কক্সবাজারের রেজু ব্রিজে

উখিয়ায় থেকে ১৮ জনের একটি পর্যটক দল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ঝর্ণায় ঘুরতে গিয়ে মেহেরাজ নামে একজন নিখোঁজ হয়। গত মঙ্গলবার ( Read more

ভারতের জার্সি পরে খেললেন পাকিস্তানি খেলোয়াড়, সমালোচনার ঝড়
ভারতের জার্সি পরে খেললেন পাকিস্তানি খেলোয়াড়, সমালোচনার ঝড়

বাহরাইনের একটি টুর্নামেন্টে ভারতের জার্সি পরে খেলেছিলেন পাকিস্তানের একজন কাবাডি খেলোয়াড়। ভারতের পতাকাও হাতে দেখা গেছে তার। এঘটনায় জড়িত খেলোয়াড়কে Read more

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম বাদশা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন