যশোরে প্রেম করে বিয়ের পর বউ হারিয়ে জিসান হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নিজ ঘরের আড়ায় মাফলার পেচিয়ে গলায় ফাঁস দেয়। মৃত জিসান যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিংহা গ্রামের হযরত আলীর ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। জানা গেছে, জিসানের সাথে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাকে বিয়েও করে। কিন্তু শ্বশুর-শাশুড়ি বিয়ে না মেনে তাদের মেয়েকে নিয়ে চলে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে জিসান ঘরের আড়ার সাথে মাফলার পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, প্রেমের বিয়ে মেনে না নেয়ার জেরে জিসান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত ও কানাডার সম্পর্ক পুনঃস্থাপন, নতুন হাইকমিশনার নিয়োগ
ভারত ও কানাডার সম্পর্ক পুনঃস্থাপন, নতুন হাইকমিশনার নিয়োগ

ভারত ও কানাডার সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে উভয় দেশ নতুন হাইকমিশনারের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই নাম Read more

রাশফোর্ডের অভিষেকে ভিসেল কোবেকে হারাল বার্সেলোনা
রাশফোর্ডের অভিষেকে ভিসেল কোবেকে হারাল বার্সেলোনা

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো মাটে নামলেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে Read more

মহাদেশীয় লড়াই থেকে বিদায় নিল মেসি-রোনালদোর ক্লাব
মহাদেশীয় লড়াই থেকে বিদায় নিল মেসি-রোনালদোর ক্লাব

মধ্যপ্রাচের জেদ্দা থেকে সূদুর মার্কিন মুলুকের ফ্লোরিডা— দূরত্বটা প্রায় বারো হাজার কিলোমিটার। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি কিংবা চেজ স্টেডিয়াম, সময়টা Read more

সিঙ্গাপুর ম্যাচের আগমুহূর্তে বাদ বাংলাদেশের ৩ ফুটবলার
সিঙ্গাপুর ম্যাচের আগমুহূর্তে বাদ বাংলাদেশের ৩ ফুটবলার

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ২৩ জনের দল চূড়ান্ত করতে হয়। তবে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ২৬ জন নিয়ে অনুশীলন ও Read more

ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ
ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ

হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনি ধর্ষণ, খতিব মুহিবুল্লাহকে অপহরণ, চট্টগ্রামের আলিফ হত্যা সহ ইসকনের সব সন্ত্রাসী Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত হওয়া দরকার: সালাম পিন্টু
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত হওয়া দরকার: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত হওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন