এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ২৩ জনের দল চূড়ান্ত করতে হয়। তবে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ২৬ জন নিয়ে অনুশীলন ও ক্যাম্প করছিলেন। মঙ্গলবার (১০ জুন) ম্যাচের কয়েক ঘণ্টা আগে ২৬ জনের দল থেকে ৩ জনকে বাদ দিয়েছেন তিনি।দলীয় সূত্রে জানা যায়, জাতীয় দলের অন্যতম পরিচিত মুখ ডিফেন্ডার ঈসা ফয়সাল, ফরোয়ার্ড মো. ইব্রাহীম ও মিডফিল্ডার মজিবুর রহমান জনি সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি। ঈসা বাদ পড়ায় ফুলব্যাক হিসেবে দুই ভাই সাদ ও তাজ উদ্দিনের খেলা অনেকটাই নিশ্চিত।মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে দেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোমের।সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমবারের মতো একসঙ্গে খেলবেন জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়া নতুন তিন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম এবং শমিত। জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তিকে দেশের ফুটবলে নবজাগরণ হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা।এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ম্যাচটি সন্ধ্যায় শুরু হওয়ার কথা থাকলেও এদিন সকাল থেকেই ফুটবলপ্রেমীরা স্টেডিয়াম পাড়ায় ভিড় করেছেন। সাম্প্রতিক সময়ে দেশের কোনো ফুটবল ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে এমন উন্মাদনা দেখা যায়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তদন্তে ‘শেষবারের মতো’ ছয় মাস সময় দিলেন হাইকোর্ট
তদন্তে ‘শেষবারের মতো’ ছয় মাস সময় দিলেন হাইকোর্ট

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও Read more

সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর
সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর

বিশ্বকাপ আবারও ডাকল মিশরকে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষস্থানে থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে দলটি। আর Read more

সাটুরিয়ায় অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব চলছে
সাটুরিয়ায় অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব চলছে

‎‎মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার এলাকায় ধলেশ্বরী নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে হুমকির Read more

নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১
নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১

নওগাঁয় ট্রাক চাপায় মোতালেব (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। রবিবার Read more

রাত হলেই দপদপিয়া সেতুটি হয়ে ওঠে ‘ভূতের রাজ্য’
রাত হলেই দপদপিয়া সেতুটি হয়ে ওঠে ‘ভূতের রাজ্য’

দীর্ঘ দিন ধরে রাতে জ্বলছে না বরিশালের কীর্তনখোলা নদীর ওপর নির্মিত দপদপিয়া সেতুর বৈদ্যুতিক বাতিগুলো। ফলে সন্ধ্যার পর থেকে অন্ধকারে Read more

প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!
প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!

ফেসবুকের পরিচয় থেকে শুরু হওয়া প্রেম ও গোপন বিয়ের কারণে জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায়ে প্রবেশ করেছেন পারভেজ হোসেন (৩০)। শ্বশুর-শাশুড়ির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন