নীলফামারীর কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে দেলোয়ারা বেগম (৫০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের কালিরধান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত জমসের আলীর স্ত্রী।  নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ারার স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে সে বাড়িতে একা থাকতেন। তিনি আজকে সকাল ১২ টার দিকে তার মামাতো ভাইয়ের বাড়ি থেকে খেয়ে তার নিজ বাড়ি ফিরে আসেন। বাড়িতে আসার পর দুপুর পর্যন্ত বাড়ির দরজা বন্ধ ছিলো। তা দেখে স্থানীয়রা তাকে ডাকতে গেলে বাড়ির উঠানে তার গলাকাটা মরদেহ পরে থাকতে দেখতে পায়। সেটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আমরা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে চেষ্টা করছি।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী, হাসপাতালে ভর্তি ২৬
সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী, হাসপাতালে ভর্তি ২৬

বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট Read more

নিজের অপকর্ম আড়াল করতে সাংবাদিকদের নামে স্বাস্থ্য কর্মকর্তার জিডি
নিজের অপকর্ম আড়াল করতে সাংবাদিকদের নামে স্বাস্থ্য কর্মকর্তার জিডি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার দায়িত্বশীল তিনজন সাংবাদিকের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন কর্তৃক গলাচিপা থানায় দায়েরকৃত Read more

আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন
আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।সোমবার (১৪ Read more

তৃতীয় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক
তৃতীয় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক

সাটুরিয়া উপজেলায় ১০ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা কালে সোনা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশের Read more

এক সপ্তাহের বেশি সূর্যের দেখা নেই, শীতে বিপর্যস্ত দিনাজপুর
এক সপ্তাহের বেশি সূর্যের দেখা নেই, শীতে বিপর্যস্ত দিনাজপুর

দিনাজপুরে টানা শীত ও ঘন কুয়াশার কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে সূর্যের দেখা মিলছে না। ভোর থেকে সকাল পর্যন্ত Read more

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, জামানত জমা, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন