ইরানে চলমান বিক্ষোভ আরও জোরদার হয়েছে। টানা বিক্ষোভে চাপের মুখে পড়েছে খামেনি প্রশাসন। এর মধ্যেই, বিভিন্ন স্থানে সহিংসতার খবর দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়া সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়া এই আন্দোলন থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগও দাবি করেছেন বিক্ষোভকারীরা। সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বিক্ষোভ চলাকালে তেহরানের কুদস স্কয়ারে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ‘স্বৈরশাসকের মৃত্যু হোক’ স্লোগান দেন। এছাড়া চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে পূর্ব তেহরানে একটি সরকারি ভবনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যায়, ভবনটিতে আগুনে জ্বলছে এবং এসময় আশপাশে থাকা বিক্ষোভকারীরা উল্লাস প্রকাশ করছেন। এদিকে, অর্থনৈতিক সংকট ঘিরে চলমান বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ইরানের নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছাড়াও বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। টানা বিক্ষোভে ইরানের বর্তমান নেতৃত্ব গভীর চাপে পড়েছে। বহু বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকটের পাশাপাশি জুন মাসে ইসরাইলের সঙ্গে যুদ্ধের ধকল সামলাতে হচ্ছে সরকারকে। কর্তৃপক্ষ এই অস্থিরতার জন্য ‘দাঙ্গাবাজদের’ দায়ী করেছে। বিক্ষোভকারীদের বিচারের ক্ষেত্রে ‘কোনো ধরনের ছাড় দেয়া হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের পুত্র ও প্রভাবশালী নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি গেল বুধবারের বিক্ষোভে অংশগ্রহণকে এই আন্দোলনের জন্য ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বড় পরিসরে নতুন বিক্ষোভ আয়োজনেরও আহ্বান জানিয়েছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানায়, ‘১০ দিনের বেশি সময় ধরে চলা বিক্ষোভ দমন করতে অবৈধ বলপ্রয়োগ করা হয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারী ও সাধারণ পথচারী নিহত ও আহত হয়েছেন।’ এদিকে মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এইচআরএএনএ (HRANA) প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের কুহচেনার শহরে ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির একটি ভাস্কর্য ভেঙে ফেলে উল্লাস করছেন বিক্ষোভকারীরা। এইচআরএএনএ বলছে, তাদের হিসাব অনুযায়ী ইরানের ৩১টি প্রদেশের সবগুলোতেই মোট ৩৪৮টি স্থানে বিক্ষোভ হয়েছে।  অন্যদিকে, স্থানীয় গণমাধ্যম ও সরকারি সূত্রের বরাতে সংবাদ সংস্থা এএফপির হিসাবে জানা গেছে, বিক্ষোভ শুরুর পর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। তবে এ সংখ্যা আরও বেশি বলে দাবি অনেক বেসরকারি সংস্থার। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, আল জাজিরাএইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচন: হল সংসদে নির্বাচিত হলেন যারা
জাকসু নির্বাচন: হল সংসদে নির্বাচিত হলেন যারা

দীর্ঘ ৪৫ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে Read more

টিভিতে আজকের খেলা (০৭ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (০৭ আগস্ট, ২০২৫)

বুলাওয়েতে আজ শুরু হচ্ছে জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলা-বুলাওয়ে টেস্ট–১ম দিনজিম্বাবুয়ে–নিউজিল্যান্ডবেলা ২টা, টি স্পোর্টসদ্য হানড্রেডসুপারচার্জার্স–ওয়েলশ ফায়াররাত Read more

বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

জীবননগর উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। এ বছর প্রাকৃতিক দুর্যোগ কম এবং ধানে তেমন কোনো Read more

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ
বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

সঠিক তথ্য ও উপাত্তের গুরুত্ব এবং জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের অপরিহার্য ভূমিকা তুলে ধরার লক্ষ্যে আজ ২০ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে Read more

মাদকাসক্ত প্রমাণিত হলে জকসুতে প্রার্থিতা বাতিল
মাদকাসক্ত প্রমাণিত হলে জকসুতে প্রার্থিতা বাতিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টে মাদকাসক্ত Read more

মির্জাপুরে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক স্বামী-স্ত্রী
মির্জাপুরে জমি বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, আটক স্বামী-স্ত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা বংশীনগর এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন