যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলফিকার আলী ওরফে শিপন (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাহাদুরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন শহরের খালধার রোড এলাকার মৃত মোর্শেদ আলীর ছেলে।নিহতের স্বজন মোস্তাক আহমেদ জানান, শিপন হাশিমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। ঘটনার সময় তিনি সাইকেল চালিয়ে খালধার রোডের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বাহাদুরপুরের চিড়ার মিলের সামনে পৌঁছালে সড়কের ভাঙা স্থানে তার সাইকেলের চাকা পড়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় আলুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৬১৭৮) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিপনের মৃত্যু হয়।যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) বাবুল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় গ্রিডে ত্রুটি : বিদ্যুৎবিহীন রাজধানীর অনেক এলাকা
জাতীয় গ্রিডে ত্রুটি : বিদ্যুৎবিহীন রাজধানীর অনেক এলাকা

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে রাজধানীর বিভিন্নস্থানে বিদ্যুৎ নেই বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। রবিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার Read more

মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি
মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুই সেতুর মাঝামাঝি অংশে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী Read more

খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত
খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত

খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত হয়েছেন। এ সময় সেনা ও পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় কঠোর Read more

‘দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে’
‘দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, 'সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বায়তুল মোকাররমের Read more

গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট
গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান নিজের জীবনের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। গুলতেকিন খান তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন