বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তারা নতুন পরিচয়ে সামনে এসেছেন গত বছরের নভেম্বরে। নতুন বাবা-মা হিসেবে আত্মপ্রকাশ হয় তাদের। এবার ছেলে সন্তানের নাম প্রকাশ করলেন অভিনেত্রী। এতদিন ছেলের নাম গোপনেই রেখেছিলেন এ তারকা জুটি। এবার জন্মের ২ মাস পরে ছেলের হাতের ছবিসহ নাম প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন।ক্যাটরিনা এবং ভিকি সন্তানের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ ‘বিহান’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ভোর বা সকাল। এক নতুন যুগের সূচনা বলা চলে। নেটিজেনদের দীর্ঘদিনের আগ্রহ ছিল ভি-ক্যাটের সন্তানের নাম জানার। ছবি পোস্ট করতেই তাই কমেন্ট বক্সে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।ক্যাটরিনার পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন সেলিব্রিটিরাও। পরিণীতি চোপড়া লিখেছেন, ‘ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।’ দিয়া মির্জা থেকে শুরু করে ভূমি পেডনেকার, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারি সকলেই বিহানকে ভালোবাসায় ভরিয়েছেন। প্রসঙ্গত, অভিনেতা ভিকি কৌশলকে ২০২১ সালের ৯ ডিসেম্বর ভালোবেসে বিয়ের করেন ক্যাটরিনা। বিয়ের সাড়ে ৩ বছর পর ৪২ বছরে প্রথম সন্তানের মা হয়েছেন বলিউড এ সেলিব্রেটি।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবিপ্রবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোবিপ্রবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার ‘ইন্টারন্যাশনাল কলোকুইয়াম অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিটিসি ২০২৫)’ Read more

ইসরায়েলের গণহত্যা শতাব্দীর পর শতাব্দী মনে রাখা হবে: মাহাথির
ইসরায়েলের গণহত্যা শতাব্দীর পর শতাব্দী মনে রাখা হবে: মাহাথির

এ বছর ১০০ বছরে পা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। জন্মদিনেও তিনি নিজের দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী কঠোর নিয়ম মেনে Read more

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে ঢাকার শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত Read more

ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি এ বৈঠকে  দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন।দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন