প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরেকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে বুরকিনা ফাসোর সরকার। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির নিরাপত্তামন্ত্রী মাহামাদু সানা জানান, অত্যন্ত সুপরিকল্পিত এই ষড়যন্ত্রটি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল পল অঁরি দামিবা। ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে হটিয়েই ক্ষমতায় আরোহণ করেছিলেন ত্রাওরে। খবর বিবিসির।মহামাদু সানা বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থাগুলো শেষ মুহূর্তে এই অভিযানটি শনাক্ত করে। তারা রাষ্ট্রপ্রধানকে হত্যার পরিকল্পনা করেছিল। এরপর বেসামরিক ব্যক্তিত্বসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও হামলা চালানোর প্রস্তুতি ছিল।’তিনি অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের অর্থায়ন করেছে প্রতিবেশী দেশ আইভরি কোস্ট। এ বিষয়ে কর্নেল দামিবা বা আইভরি কোস্ট এখনো কোনো মন্তব্য করেনি।ক্ষমতায় আরোহণের পর এখন পর্যন্ত অন্তত দুইবার অভ্যুত্থানচেষ্টার মুখে পড়েছেন ত্রাওরে। পশ্চিমা প্রভাবের সমালোচনা ও প্যান-আফ্রিকানবাদী দৃষ্টিভঙ্গির কারণে দেশে-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি।নিরাপত্তামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি একটি ভিডিও গোয়েন্দা সংস্থার হাতে আসার পরই ত্রাওরেকে হত্যার ষড়যন্ত্রের কথা জানা যায়। সে ভিডিও ষড়যন্ত্রকারীদের তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে দেখা যায়।ভিডিওটিতে তারা গত ৩ জানুয়ারি স্থানীয় সময় রাত ১১টার পর রাষ্ট্রপতিকে কীভাবে হত্যা করা যায়—তা নিয়ে আলোচনা করেন বলে অভিযোগ উঠেছে। ষড়যন্ত্রকারীরা ত্রাওরেকে কাছ থেকে গুলি করা অথবা তার বাসভবনে বিস্ফোরক পুঁতে দেয়ার ফন্দি আঁটছিল। এরপর তারা অন্যান্য জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনাও করেছিল বলে দাবি করা হয়।সানা অভিযোগ করেন, ত্রাওরেকে হত্যা করতে সামরিক ও বেসামরিক সমর্থকদের সংগঠিত করেছিলেন, বিদেশি অর্থায়নও নিশ্চিত করেছিলেন। বিশেষ করে আইভরি কোস্ট থেকে আসা প্রায় ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার এসেছিল।রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুব শিগগিরই তাদের বিচারের মুখোমুখি করা হবে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৮ থেকে ২৪ আগস্ট দেশব্যাপী উদ্‌যাপিত হবে জাতীয় Read more

গাজীপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৩
গাজীপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৩

গাজীপুর মহানগরে চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাসন থানা পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনায় Read more

ফটিকছড়িতে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
ফটিকছড়িতে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মো. নাহিদুল ইসলাম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার Read more

বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি সতর্কবার্তা
বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি সতর্কবার্তা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বাংলাদেশি সৌদি আরব Read more

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১০৪ জনে। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক Read more

সব কিছু থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
সব কিছু থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা

প্রায় ছয় বছর ধরে চলে নির্মাণ। কোটি কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয় দৃষ্টিনন্দন স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, আধুনিক টিকিট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন