ইরানের বিরুদ্ধে অনবরত বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে গেলে বিষয়টিকে জাতীয় নিরাপত্তার ‘হুমকি’ হিসেবে বিবেচনা করা হবে। এমন আগ্রাসী বক্তব্য যারা দেবে, তাদের ‘হাত কেটে ফেলার’ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। খবর মেহর নিউজ এজেন্সির।সম্প্রতি সেনাবাহিনীর কমান্ড ও স্টাফ বিশ্ববিদ্যালয়ের ৮৬তম কোর্সের শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি। হাতামি বলেন, ‘শত্রুপক্ষের যেকোনো ভুল পদক্ষেপের আরও কঠোর জবাব দেয়া হবে। কেউ আগ্রাসী আচরণ করলে তার  হাত কেটে দেয়া হবে।’উচ্চ মূল্যস্ফীতির জেরে ইরানে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। এই বিক্ষোভকে কেন্দ্র করে অনেকটা ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানের সাধারণ মানুষ ট্রাম্প-নেতানিয়াহুদের ফাঁদে পা দেয়নি উল্লেখ করে হাতামি বলেন, ‘জনগণ প্রজ্ঞার পরিচয় দিয়েছে। দাঙ্গাবাজদের থেকে নিজেদের আলাদা রেখেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাঙ্ক্ষিত এজেন্ডার সঙ্গে একাত্ম হতে অস্বীকৃতি জানিয়েছে।’তিনি স্মরণ করিয়ে দেন, ‘অপারেশন আল-আকসা স্টর্ম’-এর পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, যদি ইসরায়েলি শাসনব্যবস্থা না থাকত, তবে তেমন কিছু তাদের সৃষ্টি করতে হতো। এই বক্তব্যই প্রমাণ করে কেন যুক্তরাষ্ট্র ইসরায়েলি শাসনব্যবস্থার অপরাধ সত্ত্বেও তাদের সমর্থন দিয়ে যাচ্ছে। পশ্চিমা শক্তির জন্য ইসরায়েল একটি ঘাঁটি হিসেবে কাজ করে, ফলে তাদের কাছে এর অস্তিত্ব কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।হাতামি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের পরিণতি হবে সুদূরপ্রসারী। সেনাবাহিনী দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক ব্যবস্থা রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগ করবে বলে সাফ জানিয়ে দেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক কোন ব্যক্তির জীবিকা হতে পারে না, টেকনাফে ‘ডিআইজি হাবিব’
মাদক কোন ব্যক্তির জীবিকা হতে পারে না, টেকনাফে ‘ডিআইজি হাবিব’

হঠাৎ এক ঝটিকা সফরে কক্সবাজারের টেকনাফ মডেল থানা পরিদর্শন করতে এসেছেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের প্রধান ডিআইজি মো: আহসান হাবীব Read more

বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুইজন আটক
বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুইজন আটক

যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের জামাই পরশসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন: Read more

এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

সদ্য বিদায়ী এপ্রিলে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সবমিলিয়ে এপ্রিলের ৩০ দিনে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন Read more

মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার
মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। আসন্ন এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে Read more

সেঞ্চুরির বন্যায় ইতিহাসে নাম লেখাল ভারত-ইংল্যান্ড সিরিজ
সেঞ্চুরির বন্যায় ইতিহাসে নাম লেখাল ভারত-ইংল্যান্ড সিরিজ

ওভাল টেস্টের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’। ৫ ম্যাচ সিরিজের এই সিরিজের ট্রফি ২-২ সমতায় ভাগাভাগি করে দুই দল। Read more

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২

দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জিম্বাবুয়ে ও মালাউইয়ের অন্তত ৪২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন