ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।বুধবার (০৭ জানুয়ারি) এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার নোটিশটি দেন। নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ইকরামুল বারী নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনী অনুসন্ধানী কমিটির কাছে আসা ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার (০৫ জানুয়ারি) নওগাঁ-৪ আসনের নির্বাচনী এলাকার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও শোক সভা আয়োজনের সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চান। এছাড়া তার একটি ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে মঙ্গলবার বিভিন্ন এলাকায় গণসংযোগের ভিডিওও ছিল। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও বিধি ১৮ লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।নোটিশে লেখা আছে, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন করা হবে না বা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না—সেটি নিয়ে আগামী ১৪ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকারের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হলো।’ডা. ইকরামুল বারী বলেন, “মঙ্গলবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় কয়াপাড়া-কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে দোয়া ও শোক সভার আয়োজন ছিল। সেখানে বক্তব্য দিতে গিয়ে ভুলবশত ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ফেলেছি। এছাড়া আমার ফেসবুকের ভিডিওগুলো তফসিল ঘোষণার আগের ভিডিও। আদালত ব্যাখ্যা চেয়েছেন, আমি হাজির হয়ে আমার ব্যাখ্যা দেব।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা নেমে আসে Read more

ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো: ট্রাম্প
ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো: ট্রাম্প

ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল Read more

ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল আহ্বায়ককে পেটালো কলেজ প্রশাসন
ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল আহ্বায়ককে পেটালো কলেজ প্রশাসন

উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ করায় নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং জুলাই Read more

গাজামুখী ত্রাণবাহী নৌবহরে উড়ছে বাংলাদেশি পতাকা
গাজামুখী ত্রাণবাহী নৌবহরে উড়ছে বাংলাদেশি পতাকা

অবরুদ্ধ গাজার দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আর এই নৌবহরে এবার উড়তে দেখা গেছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। Read more

আলফাডাঙ্গায় জেলেদের সাঁতার প্রতিযোগিতা
আলফাডাঙ্গায় জেলেদের সাঁতার প্রতিযোগিতা

'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গাতেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।সপ্তাহব্যাপী Read more

ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও তিন জিম্মির মরদেহ
ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও তিন জিম্মির মরদেহ

দখলদার ইসরায়েলের কাছে আরও তিন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গতকাল রোববার (২ নভেম্বর) রাতে মরদেহগুলো রেডক্রসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন