কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা সংলগ্ন একটি বাগান থেকে একদিন আগে অপহৃত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবক টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত কম্বোনিয়া এলাকার বাসিন্দা রমজান আলীর পুত্র জাহেদ হোসেন (২২)।স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, নিহত জাহেদ একজন প্রবাসী ছিলেন। তিনি গত দুই মাস আগে মালয়েশিয়া থেকে বাড়িতে এসেছিলেন।তারা সময়ের কণ্ঠস্বরকে আরও জানান, ৬ জানুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সশস্ত্র একদল সন্ত্রাসী তাকে ঘর থেকে ডেকে এনে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।অবশেষে ৭ জানুয়ারি (বুধবার) সকালে একদল কাঠুরিয়া পাহাড়ে গাছ কাটতে যাওয়ার পথে স্থানীয় জনৈক নুরুর মালিকানাধীন একটি বাগানে ক্ষত-বিক্ষত অবস্থায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে মৃতদেহটি শনাক্ত করে নিহত যুবকের স্বজনদের খবর দেওয়া হয়।স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি প্রবাসী জাহেদের বলে নিশ্চিত হলে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি সময়ের কণ্ঠস্বরকে প্রবাসী জাহেদের মৃত্যুর ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কেউ বলেন, অপহরণের পর দাবিকৃত মুক্তিপণ না পাওয়ায় সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। আবার কেউ বলেন, বসত-ভিটার সীমানা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে নির্মমভাবে হত্যা করেছে।এদিকে স্থানীয়দের সহায়তায় সংঘটিত ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আব্দুস সালাম, আব্দুল হাকিমের পুত্র গুরা মিয়া এবং আব্দু শুকুরের পুত্র শাহ আলম—এই তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্থানীয় জনতার সহযোগিতায় তিনজনকে আটক করা হয়েছে।ঘটনার রহস্য উদঘাটনের জন্য আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। মৃতদেহটির ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় বিষপানে রোহিঙ্গা নারীর মৃত্যু
উখিয়ায় বিষপানে রোহিঙ্গা নারীর মৃত্যু

উখিয়ার শরণার্থী শিবিরের রোহিঙ্গা এক নারী পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার করেছে। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ৪নং রোহিঙ্গা Read more

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পাশাপশি  রাজনৈতিক Read more

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিনে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। Read more

সড়ক নয়, যেন দুর্ঘটনার ফাঁদ
সড়ক নয়, যেন দুর্ঘটনার ফাঁদ

কুমিল্লার হোমনা ও মুরাদনগর উপজেলার সংযোগকারী প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়কের হোমনা উপজেলা সদর থেকে রঘুনাথপুর পর্যন্ত ১৪ কিলোমিটার Read more

সাটুরিয়ায় মাতৃত্বকালীন ভাতার টাকা যায় মেম্বারের অবিবাহিত মেয়ের মোবাইলে
সাটুরিয়ায় মাতৃত্বকালীন ভাতার টাকা যায় মেম্বারের অবিবাহিত মেয়ের মোবাইলে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাতৃত্বকালীন ভাতার তালিকায় নাম উঠেছে মাহাফুজা আক্তার নামে এক গৃহবধূ। অথচ ওই গৃহবধূ নিজেই জানেন না, তাঁর Read more

ড্র মেনে নিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা
ড্র মেনে নিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা

গল টেস্টের শেষ বিকেলে নাটকীয় উত্তেজনার পর নিষ্পত্তি হলো ড্রয়ে। ম্যাচের শেষ বিকেলে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৩২ ওভার ব্যাট করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন