পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি এসএম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকমে, একই সংস্থার আরেক ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনের ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ডিএমপির যুগ্ম কমিশনার, ট্যুরিস্ট পুলিশের এসপি খন্দকার খালিদ নুরকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি), নোয়াখালী পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন সদর দপ্তরের কমান্ড্যান্ট, খুলনা পিটিসির এসপি সোমা হাপাংকে ময়মনসিংহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।এ ছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার ও ট্যুরিস্ট পুলিশে বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি মোহাম্মদ ওসমান গণিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার ও বর্তমানে নৌ-পুলিশে বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি সানা শামীনুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত ডিআইজি ও বর্তমানে রাজশাহীর সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে এসবির ডিআইজি, নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আ ফ ম নিজাম উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার (এসপি) মো. যায়েদ শাহরীয়ারকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।একই আদেশে এসবির বিশেষ পুলিশ সুপার ও সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামানকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। রেলওয়ে পুলিশের পুলিশ সুপার ও সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি মো. সাইফুল হকের পুলিশ সদর দপ্তরের বদলির আদেশ বাতিল করা হয়েছে।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার তেল বিক্রি ও বিপণন ব্যবস্থা অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন জ্বালানি  Read more

শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে কুমিল্লায় পহেলা বৈশাখ উদযাপন
শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে কুমিল্লায় পহেলা বৈশাখ উদযাপন

সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়, এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকভাবে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা Read more

বরিশালে গণ অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বরিশালে গণ অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালে গণ অধিকার পরিষদের ৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক আমিনুল ইসলাম Read more

পথে পথে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
পথে পথে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা Read more

আজ ১২ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১২ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

‘ম্যানচেস্টার ডার্বি’তে সিটির দাপুটে জয়
‘ম্যানচেস্টার ডার্বি’তে সিটির দাপুটে জয়

ম্যানচেস্টার ডার্বি মানেই বাড়তি উত্তেজনা। উত্তর লন্ডনের দু’দল যখন মাঠে নামে তখন ‘ম্যানচেস্টার ইজ ব্লু’ নাকি ‘ম্যানচেস্টার ইজ রেড’ এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন