বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবশেষে হারের বৃত্ত থেকে মুক্তি পেয়েছে ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন হার দেখতে হয়েছিল তাদের। তবে এবার নাসির হোসেনের রেকর্ড গড়া ‘হাফ সেঞ্চুরিতে’ নোয়াখালী এক্সপ্রেসকে ৭ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ঢাকা। এ হারের মাধ্যমে নোয়াখালীর টানা পঞ্চম হারও নিশ্চিত হলো।টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৩ রান তুলতে পারে নোয়াখালী।  শুরুতেই দলের ব্যাটসম্যানরা চাপে পড়লেও অধিনায়ক হায়দার আলী ও মোহাম্মদ নবী শেষ পর্যন্ত ৯০ রানের জুটি গড়ে দলের ইনিংসকে মোটামুটি সম্মানজনক রূপ দেন।হায়দার ৩৬ বলে ৪৭ রান করেন, নবী ৩৩ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। এছাড়া মাজ সাদাকাত ১৯ বলে ২৪ রান যোগ করেন। বাকিরা দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। কিন্তু চাপ সামলাতে আসেন নাসির হোসেন। পাওয়ার প্লেতে ব্যাট হাতে ক্রিজে ঝড় তোলেন তিনি। প্রথম ছয় ওভারে ঢাকা স্কোরবোর্ডে যোগ হয় ৬৪ রান।নাসির হোসেনের ব্যক্তিগত অর্ধশতক আসে মাত্র ২১ বলে। এবারের আসরের দ্রুততম ফিফটি হিসেবে নতুন রেকর্ড গড়েন এই ডানহাতি ব্যাটার।শেষ পর্যন্ত নাসির অপরাজিত থাকেন ৫০ বলে ৯০ রানে, আর তার সঙ্গে অপরাজিত ছিলেন ইমাদ ওয়াসিম ১৬ বলে ২৯ রান করে। দুজনের ব্যাটে জয় নিশ্চিত হয় ঢাকার।নাসির হোসেনের এই ঝড়ো ইনিংসের কারণে ঢাকা ক্যাপিটালস টানা হারের ধারা ভেঙে সফলভাবে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করতে সক্ষম হলো।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৫৬ জন
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৫৬ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।বুধবার Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি Read more

ইইউ থেকে ২০০ পর্যবেক্ষক আসবে: ইসি সচিব
ইইউ থেকে ২০০ পর্যবেক্ষক আসবে: ইসি সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ থেকে ১৭৫ থেকে ২০০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের Read more

ওয়েস্ট ইন্ডিজের সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন
ওয়েস্ট ইন্ডিজের সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই এবার শুরু হবে ছোট ফরম্যাটের লড়াই। সেই টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য Read more

দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ
দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরস্পরের বিরুদ্ধে হামলা, চাঁদাবাজি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন