সিডনিতে চলমান পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টের চতুর্থ দিনে নজর কাড়লেন ইংলিশ ব্যাটার জ্যাকব বেথেল। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসের ১৮৩ রানের ঘাটতি মুছে গেছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩০২ রান করে ৪র্থ দিন শেষ করেছে ইংলিশরা। অজিদের থেকে ১১৯ রানে এগিয়ে থেকে ৫ম দিনের খেলা শুরু করবে তারা।আগের দিনের ৭ উইকেটে ৫১৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। ১২৯ রান নিয়ে দিন শুরু করা স্টিভেন স্মিথ ১৩৮ করে আউট হলে ৫৪৪ রানে অষ্টম উইকেট হারায় অজিরা। ওয়েবস্টার ৭১ রান করে অপরাজিত থাকলেও  স্টার্ক ৫ আর বোল্যান্ড শূন্য রান করে আউট হলে ৫৬৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।ইংল্যান্ডের হয়ে জশ টাং ও ব্রায়ডন কার্স ৩টি করে উইকেট শিকার করেন। অধিনায়ক বেন স্টোকসের ঝুলিতে গেছে ২ উইকেট।১৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিং ব্যাটিং শুরু করে জ্যাকব বেথেলে ভর করে ভালো সংগ্রহের পথে ছুট্তে থাকে ইংল্যান্ড। এই ইনিংসটি বেথেলের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। একই সঙ্গে, প্রথম শ্রেণির ক্রিকেটেও এটি তার প্রথম সেঞ্চুরি।১৪২ রানে অপরাজিত থাকেন বেথেল। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে হ্যারি ব্রুকের সঙ্গে। বাকিদের কেউই ইনিংস বড় করতে পারেননি। রানের খাতা না খোলা ম্যাথু পটসকে নিয়ে ৫ম দিনের খেলা শুরু করবেন বেথেল, যিনি এখন অজিদের মাটিতে ইংল্যান্ডের ২২ বছর কিংবা তার কম বয়সীদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্যাটার।  অস্ট্রেলিয়ার পক্ষে সফলতম বোলার ওয়েবস্টার। ৩ উইকেট ঝুলিতে ওঠে তার। এছাড়া, স্কট বোল্যান্ড নেন ২টি উইকেট।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে চোলাই মদের কারখানায় অভিযান, নারীসহ আটক ৬
কালিয়াকৈরে চোলাই মদের কারখানায় অভিযান, নারীসহ আটক ৬

গাজীপুরের কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদ তৈরির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ, কাঁচামাল ও Read more

সাড়ে সাতশ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল
সাড়ে সাতশ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার তুফফা এলাকার একটি পুরোনো মসজিদে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ১৩ শতকের শেষ দিকে মসজিদটি তৈরি করা হয়।মঙ্গলবার Read more

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার
সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল (রোববার)। ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় Read more

বাংলাদেশ ও চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে: প্রধান উপদেষ্টা
বাংলাদেশ ও চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ও চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন বার্তা বিনিময় Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন