তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। খবর আনাদোলুর।প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্তের পরই শুরু করা হয় উদ্ধার অভিযান। সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুযায়ী, তাইওয়ানের বহরের এফ-১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্তের পর পাইলটের খোঁজে অনুসন্ধান চালানো হয়।দেশটির বিমান বাহিনী জানায়, এফ-১৬ যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল এবং ক্যাপ্টেন সিন নামের পাইলট হুয়ালিয়েন কাউন্টিতে যুদ্ধবিমানটি আছড়ে পরার আগে নিরাপদে বেরিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।মন্ত্রিসভার মুখপাত্র মিশেল লি এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী চো জং-তাই তাইওয়ানের উপকূলরক্ষী এবং কাছাকাছি মাছ ধরার জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।তাইওয়ানের সঙ্গে চীনের বৈরিতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্রতা। সম্প্রতি ৬৬টি মার্কিন ইফ-১৬ভি অর্ডার করেছে যা তাইওয়ানের পুরোনো এফ-১৬ এ/বি জেটের আপগ্রেড সংস্করণ। ২০২৩ সালে ১৪১টি পুরোনো এফ-১৬এসকে, ভি স্ট্যান্ডার্ডে আপগ্রেড করার কাজ শুরু হয়।বিমানগুলো ২০২৬ সালে সরবরাহ করার কথা ছিল কিন্তু তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু সম্প্রতি বলেছেন যে এটি বেশ চ্যালেঞ্জিং। তাইওয়ানের সামরিক বাহিনী চীনের চাপের মধ্যে রয়েছে। চীন বরাবরই দাবি করে আসছে দ্বীপটি তার ভূখণ্ডের অংশ এবং এটিকে সংযুক্ত করার জন্য শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছে বেইজিং। এরই অংশ হিসেবে চীন সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপের চারপাশে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আনোয়ারায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার Read more

নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই: ড. ইউনূস
নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই নির্বাচনকে তিনি অবাধ ও Read more

গজারিয়ায় রাতে সন্ত্রাসী হামলা: নারী-শিশুসহ আহত ৭
গজারিয়ায় রাতে সন্ত্রাসী হামলা: নারী-শিশুসহ আহত ৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে ১০/১২টি পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও নারী, বৃদ্ধ, Read more

তিন হলের প্রাপ্ত ফলাফলে এগিয়ে সাদিক-ফরহাদ
তিন হলের প্রাপ্ত ফলাফলে এগিয়ে সাদিক-ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হলে সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন Read more

মিটফোর্ডে সোহাগ হত্যায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি নাছিরের
মিটফোর্ডে সোহাগ হত্যায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি নাছিরের

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন Read more

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।শনিবার (১২ এপ্রিল) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন