দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটর গ্রুপ জানিয়েছে, তারা ২০২৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত তাদের উৎপাদন কারখানায় হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট মোতায়েন করার পরিকল্পনা করছে। উচ্চ ঝুঁকিপূর্ণ এবং একঘেয়ে কাজগুলো স্বয়ংক্রিয় করার লক্ষ্যের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।সোমবার লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-এ হুন্দাই তাদের অঙ্গপ্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্সের তৈরি ‘অ্যাটলাস’ হিউম্যানয়েড রোবটের উৎপাদন সংস্করণ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে তারা এমন একটি কারখানা তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে, যা বছরে ৩০ হাজার রোবট তৈরি করতে সক্ষম হবে।যদিও রোবটগুলোর দাম প্রকাশ করা হয়নি, তবে হুন্দাই এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ‘ফিজিক্যাল এআই’ কৌশলের অংশ হিসেবে সব উৎপাদন কেন্দ্রেই পর্যায়ক্রমে রোবট ব্যবহারের পরিকল্পনা রয়েছে। শুরুতে ২০২৮ সাল থেকে রোবটগুলো যন্ত্রাংশ সাজানোর কাজ করবে। নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত হওয়ার পর ধীরে ধীরে কাজের পরিধি বাড়ানো হবে।হুন্দাইয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে অ্যাটলাস রোবটগুলো যন্ত্রাংশ সংযোজন বা অ্যাসেম্বলির কাজে যুক্ত হবে। দীর্ঘমেয়াদে ভারী বোঝা বহন, একঘেয়ে নড়াচড়া এবং জটিল অপারেশনাল কাজগুলোও রোবটের কাঁধে তুলে দেওয়া হবে। এতে কর্মীদের শারীরিক চাপ কমবে এবং ঝুঁকিপূর্ণ কাজগুলো নিরাপদে সম্পন্ন হবে।হুন্দাইয়ের সহযোগী প্রতিষ্ঠান কিয়া কর্পোরেশনের শ্রমিক ইউনিয়ন গত বছর এআই যুগে শ্রমিকদের অধিকার রক্ষায় একটি বিশেষ বডি বা সংস্থা গঠনের আহ্বান জানিয়েছিল। অটোমেশন বাড়ার ফলে চাকরি হারানোর আশঙ্কা থেকেই শ্রমিকরা এই দাবি তুলেছিলেন।সিইএস-এ হুন্দাই মোটরের ভাইস চেয়ার জেহুন চ্যাং বলেন, ‘আমরা চাকরি হারানোর উদ্বেগটি বুঝি। তবে রোবট রক্ষণাবেক্ষণ এবং তাদের প্রশিক্ষণের জন্য মানুষের প্রয়োজন হবেই। এ জন্য অতিরিক্ত জনবলেরও দরকার হবে।’হুন্দাই জানিয়েছে, অ্যাটলাস রোবটগুলো মাইনাস ২০ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে সক্ষম। এতে মানুষের হাতের মতো স্পর্শকাতর সেন্সর রয়েছে এবং এটি ৫০ কেজি (১১০ পাউন্ড) পর্যন্ত ওজন তুলতে পারে। রোবটগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে।কোম্পানিটি আশা করছে, ভবিষ্যতে হিউম্যানয়েড রোবট ফিজিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বাস্তবিক এআই বাজারের সবচেয়ে বড় অংশ দখল করবে। এই খাতের উন্নয়নে হুন্দাই এনভিডিয়া এবং গুগলের মতো বিশ্বসেরা এআই প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

গাইবান্ধার এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হয়ে লাবণ্য আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ ঘরে Read more

দীর্ঘদিন ব্রিজ নির্মাণ বন্ধ: দুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন
দীর্ঘদিন ব্রিজ নির্মাণ বন্ধ: দুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন

গলাচিপা উপজেলার ডাকুয়া-গজালিয়া ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘ প্রতীক্ষার Read more

যুক্তরাষ্ট্র হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তিতে রাজি ইরান
যুক্তরাষ্ট্র হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তিতে রাজি ইরান

পরমাণু চুক্তি না করলে ইরানকে সরাসরি হামলার হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পরমাণু ইস্যুতে সরাসরি কোনও ধরনের আলোচনায় Read more

দিনাজপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক
দিনাজপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক

দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া (কছিরপাড়া) গ্রামে ঈদুল আজহার পরদিন বিকেলে ৯ বছর বয়সী এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ Read more

রিমান্ডের পর হাসপাতালে ভর্তি শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট
রিমান্ডের পর হাসপাতালে ভর্তি শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট

রিমান্ডের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে (৭৬)। রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে শুক্রবার তাকে গ্রেপ্তার করে Read more

ইসলামে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিনে বিশেষ গুরুত্বপূর্ণ ১০ আমল
ইসলামে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিনে বিশেষ গুরুত্বপূর্ণ ১০ আমল

ইসলামে শুক্রবার বা জুমার দিন দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মহানবী (সা.) বলেন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন