রিমান্ডের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে (৭৬)। রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে শুক্রবার তাকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।এদিন রাতে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালত তার আগামী ২৬ আগস্ট পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে রাজধানীর ম্যাগাজিন রিমান্ড কারাগারে নেওয়া হয়। তবে রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় শনিবারই তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন কারা বিভাগের মুখপাত্র জগৎ বীরাসিংহে।অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট থাকাকালে তিনি রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করেছেন। তার বিরুদ্ধে সরকারি অর্থের প্রায় ১ কোটি ৬৬ লাখ শ্রীলঙ্কান রুপি অপচয়ের অভিযোগ আনা হয়েছে। মামলায় তাকে দণ্ডবিধির ৩৮৬ ও ৩৮৮ ধারা এবং সরকারি সম্পত্তি আইনের ৫(১) ধারায় অভিযুক্ত করা হয়েছে। এসব ধারায় দোষী প্রমাণিত হলে ন্যূনতম এক বছর থেকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।ছয় ঘণ্টারও বেশি সময় ধরে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট নিলুপুলি লঙ্কাপুরা জানান, প্রতিরক্ষা পক্ষ জামিনের উপযুক্ত কোনো কারণ দেখাতে ব্যর্থ হয়েছে।গ্রেপ্তারের পর বিক্রমাসিংহেকে দেখতে যান রাজনৈতিক সহযোগী ও প্রতিদ্বন্দ্বীরা। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সাংবাদিকদের বলেন, “তিনি স্বাভাবিক ছিলেন এবং মানসিকভাবে ভালো আছেন। তিনি জানেন, রাজনীতিতে এমন ঘটনা ঘটতেই পারে।” অপরদিকে বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমদাসাও জানান, তিনি বিক্রমাসিংহের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সুস্থ আছেন।কারা কর্তৃপক্ষ জানায়, তার অনুরোধে বাসা থেকে রান্না করা খাবার আনার অনুমতি দেওয়া হয়েছে।উল্লেখ্য, ২০২২ সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করলে বিক্রমাসিংহে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার কৃতিত্বও তার নামে যুক্ত হয়। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে স্ত্রী প্রফেসর মাইথ্রীর যুক্তরাজ্যে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে সরকারি অর্থে ভ্রমণের অভিযোগ থেকেই তার বিরুদ্ধে মামলার সূত্রপাত ঘটে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্বাভাবিক জোয়ারে ভোলার অর্ধশত গ্রাম প্লাবিত
অস্বাভাবিক জোয়ারে ভোলার অর্ধশত গ্রাম প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলার চরফ্যাশনের ২১ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। অস্বাভাবিক জোয়ারে গবাদিপশুসহ দেড় কোটি Read more

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ (৪৫) কে গ্রেপ্তার করেছে Read more

তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক
তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক

হরমুজ প্রণালির সংকটে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় বিকল্প পথ হিসেবে তুরস্ক দিয়ে সীমিত পরিসরে তেল রপ্তানি পুনরায় শুরু করেছে ইরাক।আজ Read more

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের নির্বাচনে বাধা নেই
হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের নির্বাচনে বাধা নেই

ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। এর Read more

টিভিতে আজকের খেলা (২৯ জুলাই)
টিভিতে আজকের খেলা (২৯ জুলাই)

আজ ভোরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। এছাড়া ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে দক্ষিণ Read more

আজ পবিত্র জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে রমজানও
আজ পবিত্র জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে রমজানও

আজ ২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র জুমাতুল বিদা পালিত হবে।আরবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন