বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১১-১৪ জানুয়ারির কর্মসূচি প্রকাশ করা হয়েছে। এ সময়ের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট সফর করবেন তিনি। আজ বুধবার (৭ জানুয়ারি) এ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।বিএনপি থেকে জানানো হয়েছে, আগামী ১১ জানুয়ারি সকাল ৯-১০টার মধ্যে ঢাকা ছাড়বেন তিনি। এদিন টাঙ্গাইল-সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন তারেক রহমান।পরেরদিন বগুড়া থেকে রংপুর-দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও সফর করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে রাত্রিযাপন শেষে পরেরদিন পঞ্চগড়, নীলফামারী এবং লালমনিরহাট ভ্রমণ করবেন তিনি।রংপুরে রাত্রিযাপন শেষে ১৪ জানুয়ারি বগুড়া (গাবতলী) সফর করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান।এ সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। এছাড়া এই সফরে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের উদ্দেশে দেওয়া এক চিঠিতে বলা হয়, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তাসহ সব পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী
ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ছয় জন বাংলাদেশি নারীকে দীর্ঘ পাঁচ বছর সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে।বুধবার (৯ এপ্রিল) Read more

উলিপুরে তিস্তা নদীর ১৩ টি ভাঙন কবলিত এলাকা চিহ্নিত
উলিপুরে তিস্তা নদীর ১৩ টি ভাঙন কবলিত এলাকা চিহ্নিত

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভাঙন রোধে কুড়িগ্রাম পাউবো’র প্রস্তুতি চলছে। নদীর পাড় ঘেঁষে সারি সারি জিও ট্রেক্সটাইল ব্যাগে বালু ভর্তি Read more

রোনালদোর ক্লাবে যোগ দিলেন ফেলিক্স
রোনালদোর ক্লাবে যোগ দিলেন ফেলিক্স

এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পথেই হাঁটছেন তারই স্বদেশী ফুটবলার জোয়াও ফেলিক্স। রোনালদোর ক্লাব আল নাসরে যোগ দিচ্ছেন ২৫ বছর বয়সী এই Read more

জুলাই আন্দোলন নিয়ে ফের শাওনের ব্যঙ্গাত্মক পোস্ট!
জুলাই আন্দোলন নিয়ে ফের শাওনের ব্যঙ্গাত্মক পোস্ট!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট স্বৈরশাসক হাসিনা পালিয়ে ভারতে যান। তবে যে জুলাই আন্দোলনের কারণে হাসিনার পতন হয় সেই Read more

আদালতে ধাক্কাধাক্কিতে জুতা হারালেন সাবেক এমপি মমতাজ
আদালতে ধাক্কাধাক্কিতে জুতা হারালেন সাবেক এমপি মমতাজ

আদালতে তীব্র ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্য দিয়ে হাজতখানায় নেওয়ার সময় পায়ে থাকা জুতা হারালেন সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।মঙ্গলবার Read more

দুচোখে নেই আলো, তবুও স্বপ্ন লেখাপড়া করে ফ্রিল্যান্সার হবার
দুচোখে নেই আলো, তবুও স্বপ্ন লেখাপড়া করে ফ্রিল্যান্সার হবার

ঠাকুরগাঁও সদর উপজেলা পূর্ব শুখানপুকুরী ইউনিয়নের কৃষক মিলন হোসেনের ছেলে মহির উদ্দিন মাত্র তিন মাস বয়সে দৃষ্টি হারালেও মনোবল হারায়নি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন