ঘন কুয়াশা ও কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা। তাপমাত্রা নিম্নমুখী হয়ে উপজেলার ওপর দিয়ে বয়ে চলছে মৃদু শৈত্য প্রবাহ। বিকেলের পর নামছে ঘন কুয়াশা, সেই সঙ্গে বাড়ছে শীত ও ঠান্ডার তীব্রতা। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ উপজেলার জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।হিমালয়ের পাদদেশঘেঁষা এ অঞ্চলে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে তীব্র শীত। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় উপজেলা জুড়ে শীতের দাপট আরও তীব্র আকার ধারণ করেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ধরলা ও বারোমাসিসহ বিভিন্ন নদ-নদীর চরাঞ্চলের বাসিন্দারা। শীত যেন রূপ নিয়েছে এক গভীর মানবিক সংকটে।উপজেলার বালারহাট বাজারে অটোরিকশা চালক গোলজার হোসেন ও শাহিন মিয়া বলেন, “ঠান্ডা এত বেশি যে গাড়ি নিয়ে বের হলে শরীর জমে যায়। ঠান্ডায় হাত-পা কাঁপে, ঠিকমতো গাড়ি চালানো যায় না। এমন ঠান্ডা আগে দেখিনি।” তবুও জীবন-জীবিকার তাগিদে তারা শীত উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন।কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের হিমেল বাতাস এবং বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষর সংক্রান্ত নির্দেশনার বিরুদ্ধে গবি শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষর সংক্রান্ত নির্দেশনার বিরুদ্ধে গবি শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) কর্তৃক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের জন্য জারিকৃত সাম্প্রতিক নির্দেশনার একটি বিশেষ ধারার তীব্র প্রতিবাদ জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন Read more

আলফাডাঙ্গায় চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা
আলফাডাঙ্গায় চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় চিরকুট লিখে রোকসানা (৩০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক অসুস্থতা এবং বৈবাহিক জীবনের টানাপোড়েন Read more

নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার
নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, ইমেইল ও কম্পিউটারের জন্য সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা Read more

১০৮ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
১০৮ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের Read more

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা
২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার Read more

জবি ভর্তি: তিন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি জমাদানের তারিখ ঘোষণা
জবি ভর্তি: তিন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি জমাদানের তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক প্রথমবর্ষে সংগীত, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ‌‌‘ফি’ জমা দেয়ার তারিখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন