আফগানিস্তানের উত্তরাঞ্চলে সোনা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে মঙ্গলবার এএফপিকে জানিয়েছেন তালেবান সরকারের এক কর্মকর্তা। এর আগে এক স্থানীয় বাসিন্দা জানান, এই সহিংসতায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে।খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান বলেন, তাখার প্রদেশের চাহ আব জেলায় একটি স্বর্ণখনি উত্তোলনকে ঘিরে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মানবিক ও আর্থিক উভয় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।তিনি আরো বলেন, ঘটনাটি তদন্ত করতে মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধিদল তাখারে পাঠানো হয়েছে।মন্ত্রণালয়ের এই কর্মকর্তা চাহ আব-এ—যা তাজিকিস্তান সীমান্তঘেঁষা একটি গ্রামীণ এলাকা—কেউ নিহত হয়েছে কি না বা ঠিক কখন এই সহিংসতা শুরু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।একজন বাসিন্দা এএফপিকে জানান, অন্য প্রদেশ থেকে আসা খনিশ্রমিকদের ‘উত্ত্যক্ততার’ কারণে সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়ে, যখন ‘যে এলাকা থেকে স্থানীয়দের পানীয় জল সরবরাহ হতো, তা খনি শ্রমিকরা ধ্বংস করে দেয়।’নিরাপত্তা উদ্বেগের কারণে সোমবার নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘স্থানীয়রা পাথর ও লাঠি নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।’ওই বাসিন্দা জানান, একাধিক মানুষ নিহত হয়েছে এবং এরপর থেকে খনি শ্রমিকরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। সোনার পাশাপাশি আফগানিস্তানে মার্বেল, খনিজ, রত্নপাথর ও কয়লা খনন করা হয়।২০১০ ও ২০১৩ সালের যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মূল্যায়ন অনুযায়ী, আফগানিস্তানের পাথুরে ভূপ্রকৃতির নিচে চাপা থাকা তামা ও লিথিয়ামসহ নানা সম্পদের মূল্য প্রায় এক ট্রিলিয়ন ডলার।তালেবান সরকার দেশের নিরাপত্তা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে এবং বিদেশি সাহায্য কমে যাওয়ার প্রেক্ষাপটে ভূগর্ভস্থ সম্পদ কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ রাজস্বধারা নিশ্চিত করতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১০০ টাকা ঘুষের অভিযোগে ৩৯ বছর ধরে আদালতে হাজিরা
১০০ টাকা ঘুষের অভিযোগে ৩৯ বছর ধরে আদালতে হাজিরা

 সৎ থাকলে আপনার সততার উপরও যদি কালি লেপার চেষ্টা করা হয়, হেনস্থার শিকার হতে হয় সমাজে। এমনি এক পরিস্থির শিকার Read more

‘ইসরাইলকে ত্যাগ করলেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান’
‘ইসরাইলকে ত্যাগ করলেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান’

ইসরায়েলকে ত্যাগ করলেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান। এমন মন্তব্যই করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি Read more

ইসরায়েলের সেনা ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের সেনা ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলি দখলকৃত এলাকায় সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।শুক্রবার (১২ সেপ্টেম্বর) আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক Read more

জাহাজ থেকে গ্রেটা থুনবার্গদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলে
জাহাজ থেকে গ্রেটা থুনবার্গদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলে

যুদ্ধবিধ্বস্ত গাজা উপকূলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা জাহাজ ইসরায়েলের নৌবাহিনী জব্দ করেছে। আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে জাহাজটি জব্ধ Read more

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আবারও দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্বাচন কমিশন ও বোর্ড Read more

৪ জুন: নামাজের সময়সূচি
৪ জুন: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৪ জুন ২০২৫ ইংরেজি, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ৭ জিলহজ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন