টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—যে সংস্করণই হোক, প্রতিপক্ষ দলের কাছে মূর্তিমান এক আতঙ্ক ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার আজ ভেঙে দিলেন স্যার ডন ব্র্যাডম্যানের ৯৬ বছরের পুরোনো এক রেকর্ড।অ্যাশেজের শেষ টেস্টের তৃতীয় দিনে নিজের টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি স্পর্শ করেন হেড। এরপর থামার কোনো ইঙ্গিত ছিল না। ইনিংসটি তিনি নিয়ে যান ১৬৩ রানে। ১৬৩ রানের ইনিংস খেলার পথে অ্যাশেজ ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম ১৫০ রানের কীর্তি গড়েছেন তিনি। আজ তিনি ১৫০ করেছেন ১৫২ বলে। হেডের ঝোড়ো সেঞ্চুরির দিনে পেছনে পড়ে গেল স্যার ডন ব্র্যাডম্যানের ৯৬ বছরের পুরোনো এক রেকর্ড। ১৯৩০ সালে লর্ডসে ১৬৬ বলে ১৫০ রান তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটিং কিংবদন্তি।হেডের ব্যাটে ভর করেই দিনটি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫১৮ রান তুলে ফেলেছে স্বাগতিকেরা। ইংল্যান্ডের চেয়ে তারা এগিয়ে আছে ১৩৪ রানে। স্টিভ স্মিথ ১২৯ রান এবং বিউ ওয়েবস্টার ৪২ রানে অপরাজিত আছেন।এর আগে ২ উইকেটে ১৬৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অজিরা। তবে ২০ ওভার পর ব্রাইডন কার্স নেসারকে ফিরিয়ে দিলে ভাঙে তৃতীয় উইকেটের জুটি। তবে অন্যপ্রান্তে চলছিল হেডের ব্যাট। স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে আবার ইনিংসের নিয়ন্ত্রণ নেন তিনি।ঝোড়ো ব্যাটিংয়ে ২৪টি চার ও একটি ছক্কায় সাজানো হেডের ইনিংস থামে ১৬৬ বলে ১৬৩ রানে। জ্যাকব বেথেলের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে তিনি ম্যাচের গতিপথ অনেকটাই অস্ট্রেলিয়ার দিকে ঘুরিয়ে দেন।হেডের বিদায়ের পর দায়িত্ব নেন স্টিভ স্মিথ। সিডনির দর্শকদের সামনে টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই সেঞ্চুরির মাধ্যমে টেস্টে শতকের সংখ্যায় রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যান অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ব্যাটার। তিন অঙ্ক স্পর্শ করার পর পুরো গ্যালারি দাঁড়িয়ে সম্মান জানায় স্মিথকে।দিনের শেষ ভাগে ওয়েবস্টারকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে বড় জুটি গড়েন স্মিথ। দুজনের অপরাজিত জুটিতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস আরও শক্ত ভিত পায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ
রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ

আজ রাতেই আকাশে দেখা যাবে এক অনন্য মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার চাঁদে পড়বে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর সেই মুহূর্তে রক্তিম চাঁদের আশপাশে Read more

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত ?
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত ?

বিশ্বের প্রায় সব দেশেই এআই প্রযুক্তির প্রসারের সাথে সাথে এর ব্যবহার ও অপব্যবহার দুইই বাড়ছে। অনেক দেশেই এই প্রযুক্তির অপব্যবহার Read more

নির্বাচনের সময়সীমা নিয়ে পুরো জাতি হতাশ: ফখরুল
নির্বাচনের সময়সীমা নিয়ে পুরো জাতি হতাশ: ফখরুল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময়সীমা ঘোষণা দেওয়ায় পুরো জাতি হতাশ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা Read more

শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. আল-আমিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে Read more

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসককে শোকজ
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসককে শোকজ

আদালতের আদেশ অমান্য করার দায়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতকে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দিয়েছেন আদালত। নাটোরের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন