ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ফিলিস্তিনের দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি দূত এটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন।সোমবার (০৫ জানুয়ারি) পূর্ব লন্ডনের হামারস্মিথে দূতাবাস চালুর সময় ফিলিস্তনি দূত হুসাম জুমলুত বলেন, “আজকের এই মুহূর্ত ব্রিটিশ-ফিলিস্তিন সম্পর্ক নতুন মাইলফলক স্পর্শ করেছে।”গত বছরের সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২ বছরের বেশি সময় ধরে গণহত্যা চালিয়েছে। এর প্রেক্ষিতে ইসরায়েলের ইচ্ছার বিরুদ্ধে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে দেশটি।দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, “যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন— আমরা আজ এখানে একটি ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সমবেত হয়েছি। পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ এই দূতাবাস আমাদের জনগণের সার্বভৌম রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকার এবং জাতিসমূহের মাঝে সমান মর্যাদার প্রতীক।”তিনি বলেন, “গাজা, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীর, শরণার্থী শিবির এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রজন্মের পর প্রজন্মের ফিলিস্তিনিদের কাছে এই দূতাবাস একটি বড় নিদর্শন। এটি প্রমাণ করে যে, আমাদের পরিচয় কেউ অস্বীকার করতে পারবে না, আমাদের অস্তিত্ব মুছে ফেলা সম্ভব নয় এবং আমাদের জীবনের মূল্যকেও কেউ খাটো করতে পারবে না।””শতাব্দীরও বেশি সময় ধরে আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত একটি জাতির জন্য এটি অত্যন্ত স্মরণীয় ও গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।”— যোগ করেন তিনিসূত্র: স্কাই নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা
অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি পুরাতন নৌকার লোড-আনলোড মেশিনসহ প্রায় নয় লাখ Read more

অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার Read more

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির Read more

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।শনিবার (২৪ মে) সকালে জাতীয় অর্থনৈতিক Read more

রাশফোর্ডের অভিষেকে ভিসেল কোবেকে হারাল বার্সেলোনা
রাশফোর্ডের অভিষেকে ভিসেল কোবেকে হারাল বার্সেলোনা

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো মাটে নামলেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে Read more

সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বার্ন ইনস্টিটিউট চিকিৎসকদের বৈঠক
সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বার্ন ইনস্টিটিউট চিকিৎসকদের বৈঠক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায়  চিকিৎসা দিতে আসা সিঙ্গাপুরের একটি মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন