জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) করা হয়েছে।মঙ্গলবার (০৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এই তথ্য জানান।হাসনাত আবদুল্লাহ বলেন, আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিসেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীতে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মধ্য দিয়ে আমার আইডিটিকে ডিসেবল করে দেওয়া হয়।তিনি বলেন, ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই তিনি নিয়মিত সক্রিয় থাকবেন। এর আগে এই পেজটি মূলত অ্যাডমিনরা পরিচালনা করতেন।তিনি আরও বলেন, তার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুসারীরা যেন এই পেজটি শেয়ার করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেস্ট অধিনায়ক খুঁজে পাচ্ছে না বিসিবি
টেস্ট অধিনায়ক খুঁজে পাচ্ছে না বিসিবি

বাংলাদেশ টেস্ট দলের জন্য এখনো স্থায়ী অধিনায়ক ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একের পর এক বিকল্প বিবেচনায় আসলেও Read more

প্রত্যাহারের জন্য বিএনপি ১৬ হাজার, জামায়াত ১২শ’ মামলার তালিকা দিয়েছে
প্রত্যাহারের জন্য বিএনপি ১৬ হাজার, জামায়াত ১২শ’ মামলার তালিকা দিয়েছে

প্রত্যাহারের জন্য সরকারকে প্রায় ১৬ হাজার মামলার একটি তালিকা দিয়েছে বিএনপি। অন্যদিকে, জামায়াতে ইসলামী ১২শ’ এবং হেফাজতে ইসলাম ৪৪টি মামলার তালিকা Read more

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার সঙ্গে আগামীকাল রোববার সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।শনিবার (২৩ Read more

দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) Read more

নড়াইলে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
নড়াইলে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলায় ইজিভ্যানের চাকায় পরনে থাকা ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম শিরিন আক্তার শারমিন (৩২)।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন