ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে।এর আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরোকে। তার সঙ্গে একজন নারীকেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেখানে তার স্ত্রীকেও হাজির করা হয়েছে।তাদেরকে হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। এসময় মাদুরোকে খুঁড়িয়ে হাটতে দেখা যায়।শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস।নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মাদুরোপুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গুয়েরা ‘নিকোলাসিতো’ বা ‘রাজপুত্র’ নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ হেফাজতে জনি হত্যা: দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল
পুলিশ হেফাজতে জনি হত্যা: দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

রাজধানীর পল্লবীতে পুলিশ হেফাজতে নির্যাতনে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলায় পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ও এএসআই Read more

যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক
যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সাব্বির রহমান ওরফে জাকির নামে এক ভুয়া ডাক্তার ধরা পড়েছে। সোমবার (০৭ জুলাই) দুপুর সাড়ে Read more

‘মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে’
‘মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে’

‘মুক্তিযুদ্ধে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, পশুর নদীসহ বনসংলগ্ন নদ-নদী গুরুত্বপূর্ণ অবদান রাখে। মুক্তিযোদ্ধাদের অন্যতম প্রিয় শ্লোগান ছিলো "তোমার আমার ঠিকানা, পদ্মা Read more

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা
বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তৈরি হওয়া জটিলতা নিরসনে কাজ করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই Read more

শি জিনপিংয়ের মালয়েশিয়া সফরে ৩১ সমঝোতা স্মারক সই
শি জিনপিংয়ের মালয়েশিয়া সফরে ৩১ সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল মালয়েশিয়া ও চীনের মধ্যে সহযোগিতার বিভিন্ন খাত নিয়ে ৩১টি Read more

পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল
পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল

বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার কিছু সময়ে পরেই রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তেহরানের এই অঞ্চলটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন