রাজধানীর পল্লবীতে পুলিশ হেফাজতে নির্যাতনে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলায় পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ও এএসআই কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদুল হাসানের যাবজ্জীবন দণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ে পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদুল হাসান ও এএসআই কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এদের প্রত্যেককে দুই লাখ টাকা করে বাদী বা ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়। অন্য দুই আসামি পুলিশের সোর্স (তথ্যদাতা) সুমন ও রাসেলের সাত বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বিচারিক আদালত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারভেজ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে টিনা
পারভেজ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে টিনা

রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ফারিয়া হক টিনাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন Read more

আত্রায় নদীর চরের মানুষের জীবণ থেমে আছে নৌকার অভাবে
আত্রায় নদীর চরের মানুষের জীবণ থেমে আছে নৌকার অভাবে

দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বাসুলী এলাকায় আত্রাই নদীর বুকজুড়ে ভেসে থাকা ছোট্ট গ্রাম মাঝিয়ালির চর। চারপাশে সবুজ বন, নদীর Read more

তথ্য গোপন করে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ, বরাদ্দ স্থগিত
তথ্য গোপন করে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ, বরাদ্দ স্থগিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় তথ্য গোপন করে নীতিমালা পরিপন্থীভাবে অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বরাদ্দ স্থগিত করা হয়েছে।স্থগিত হওয়া ওই Read more

এজবাস্টনে আলো ছড়ালেন বাংলাদেশি আম্পায়ার সৈকত
এজবাস্টনে আলো ছড়ালেন বাংলাদেশি আম্পায়ার সৈকত

ক্রিকেট মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন আম্পায়ার। তার এক সিদ্ধান্তেই যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। ইংল্যান্ড-ভারতের মধ্যকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন