ভ্যাট রিটার্ন আরও সহজ করতে সব করদাতার রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণ করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে করদাতা জরিমানা ও সুদ ছাড়াই ই-ভ্যাট সিস্টেম তাদের দাখিল করা হার্ড কপি রিটার্ন নিজেরাই এন্ট্রি করতে পারবেন।আজ সোমবার (৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।এতে বলা হয়, নতুন সাব-মডিউলটির কর্মসম্পাদন প্রক্রিয়ার বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রটি যথাযথভাবে অনুসরণ করে করদাতারা নিজেরাই ই-ভ্যাট সিস্টেমে তাদের আগের দাখিল করা হার্ড কপি রিটার্ন সিস্টেমে এন্ট্রি করতে পারবেন।এনবিআর জানায়, বিদ্যমান ব্যবস্থায় করদাতাদের দাখিল করা পেপার রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রির জন্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের সেন্ট্রাল প্রসেসিং সেন্টার (সিপিসি) ব্যবহার করা হতো। এতে ভ্যাট কর্মকর্তারা রিটার্নের তথ্য সিস্টেমে এন্ট্রি করতেন। তবে এ প্রক্রিয়ায় ভুল হলে দায়-দায়িত্ব নির্ধারণে জটিলতা তৈরি হতো এবং বিপুল সংখ্যক রিটার্ন এন্ট্রি দিতে দীর্ঘ সময় লাগত।ফলে অনেক ক্ষেত্রে সময়মতো রিটার্ন সিস্টেমে এন্ট্রি না হওয়ায় করদাতাদের ওপর স্বয়ংক্রিয়ভাবে সুদ ও জরিমানা আরোপ হতো। পরে এসব করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে চাইলে জরিমানা পরিশোধ না করা পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ পেতেন না।নতুন সাব-মডিউল চালুর ফলে যারা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারায় নির্ধারিত সময়ের মধ্যে হার্ড কপি রিটার্ন দাখিল করেছেন, তারা কোনো সুদ ও জরিমানা ছাড়াই নিজেরাই ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন এন্ট্রি করতে পারবেন। করদাতাদের ই-মেইল ও মোবাইল ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ই-ভ্যাট সিস্টেমের লিংক পাঠানো হবে। সেই লিংকের মাধ্যমে সহজেই ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ সাব-মডিউল ব্যবহার করা যাবে।আগে দাখিল করা সব পেপার রিটার্ন আগামী ৩১ মার্চ পর্যন্ত জরিমানা ও সুদ ছাড়াই ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি দেওয়া যাবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে করদাতারা নিরবচ্ছিন্নভাবে ভবিষ্যতের সব ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করতে পারবেন। এমন উদ্যোগের মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে এবং কর প্রশাসনের পূর্ণ ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে করদাতাদের সার্বিক সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান হবে: ইশরাক
মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান হবে: ইশরাক

দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি Read more

চাপের মুখে পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর
চাপের মুখে পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর

বিশ্বব্যাপি ব্যাপক সমালোচনা ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীরের দুই ভূখণ্ডকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলটির কার্যক্রম স্থগিতের নির্দেশ Read more

‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক
‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক

কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোর-যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে Read more

গাজীপুরে সরকারি খাস জমি বিক্রির অভিযোগ!
গাজীপুরে সরকারি খাস জমি বিক্রির অভিযোগ!

গাজীপুরের সদর উপজেলার কাশিমপুরের লোহাকৈর মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমি দখল করে স্থানীয় ভূমিদস্যুরা প্লট আকারে বিক্রি করছে বলে অভিযোগ Read more

ধামইরহাট সীমান্তে মাদকদ্রব্য জব্দ
ধামইরহাট সীমান্তে মাদকদ্রব্য জব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল নেশাজাতীয় কাশির সিরাপ মালিকবিহীন অবস্থায় জব্দ Read more

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।রোববার (০৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন