ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন শিক্ষার্থী ও সাধারণ ছাত্র-জনতা।সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের সদর রোডে এসে তারা প্রায় দেড় ঘণ্টাব্যাপি অবস্থান করেন।এরপর হত্যার বিচারের দাবিতে একটি মিছিল বের করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা চৌমাথা হয়ে নথুল্লাবাদে পৌছে।এ সময় বক্তারা বলেন, ‘একাত্তরে যেমন মুক্তিযোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়েছি তেমনি জুলাই আন্দোলনের যোদ্ধা ওসমান হাদির বিচার না হলে তাদেরও একই অবস্থা হবে।’তারা দাবি করেন, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার করতে হবে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের এমন কর্মসূচি ধারাবাহিকভাবে চলতেই থাকবে। শুধু তাই নয়, কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারীও দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কামারগাড়ি নামক এলাকায় Read more

বিমানবন্দরের চারপাশে নিরাপত্তা জোরদার, কাজ করছে সেনাবাহিনীও
বিমানবন্দরের চারপাশে নিরাপত্তা জোরদার, কাজ করছে সেনাবাহিনীও

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারদিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। Read more

চুনারুঘাটে ৫০ লাখ টাকার সিলিকা বালু জব্দ
চুনারুঘাটে ৫০ লাখ টাকার সিলিকা বালু জব্দ

হবিগঞ্জের চুনারুঘাট উপজলোর করাঙ্গী নদী থকেে অবধৈভাবে উত্তোলতি ৫০ লাখ টাকার বেশী মূল্যের সিলিকা বালু জব্দ করেছে উপজলো প্রশাসন। বিষয়টি Read more

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে Read more

নরওয়েতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ
নরওয়েতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ

নরওয়ের রাজধানী অসলোতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্টতার অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন