‎চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দুই নৈশ প্রহরীর মৃতদেহ সমুদ্র থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।নিহতারা  হলেন খালেদ প্রমাণিক ৩৫) ও সাইফুল ইসলাম (৩৮)। নিহত দুজনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানা আব্দুল্লাহপুর এলাকায়।‎নৈশ প্রহরীর সাইফুল ইসলামের মৃতদেহটি ছিল খণ্ডবিখণ্ড।আহত আছেন আরো দুই নৈশ প্রহরী। ‎আহতরা হলেন, আশরাফুল ইসলাম ও রুবেল হাসান।রবিবার (৪ জানুয়ার) দিবাগত রাতে দিকে কুমিরা ইউনিয়নের সমুদ্র উপকূলে কে আর শিপ ব্রেকিং ইয়ার্ডে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।‎ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার কুমিরা এলাকায় সাগর উপকূলে কে আর শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি নতুন জাহাজ গতকাল কাটার জন্য নিয়ে আসা হয়। নতুন জাহাজকে কেন্দ্র করে রাতের বেলায় বোটের মাধ্যমে সাগরে জোরদার করা হয় নৈশ প্রহরী। রাত তিনটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাতের দল নৈশ প্রহরী অবস্থানরত একটি বোটে হামলা চালায়। এ সময় দুজন নৈশ প্রহরী বোট থেকে লাফ প্রাণে বাচেঁ। কিন্তু বোটে থাকা দুইজন নৈশ প্রহরী ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতের দল তাদের উপর হামলা চালায়। এতে ডাকাতের হামলায় আহত একজনের মরদেহ উদ্ধার করা হয়। অপরজনের উদ্ধার হয়েছে খন্ডিত হাত আর মাথা।‎‎কেআর শিপ মেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, রোববার দুপুরে একটি স্ক্যাপ জাহাজ আনা হয়েছিল কাটিংয়ের জন্য । রাত্রে একটি ডাকাতের দল জাহাজে ডাকাতি করতে আসে। এ সময় নৈশ প্রহরীর উপর ২০-২৫ জনের ডাকাতের একটি দল অস্ত্র নিয়ে হামলা চালায়। দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু তারা কিভাবে মারা গেছে এখনো বিস্তারিত জানা যায়ন। তিনি আরো বলেন, বেশ কিছুদিন আগেও আমাদের শিপ ইয়ার্ডে ডাকাতের ঘটনা ঘটে। বারে বারে ডাকাতির ঘটনায় শিপ ইয়ার্ডের মালিক পক্ষরা দুশ্চিন্তায় আছি।‎কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন বলেন, নৈশ প্রহরীর বোটে ডাকাতের দল হামলা চালালে দুইজন লাফ দিয়ে প্রাণে বাঁচে। অপর দুজন ডাকাতের হামলার শিকার হয়। জীবিত উদ্ধার হওয়া নৈশ প্রহরীদের তথ্য মতে, ডাকাতরা হামলা দেওয়ার সাথে সাথে তারা পানিতে লাফ দেয়। বোটে থাকা দুজনের উপর ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়াও খালেদ প্রমাণিকের গায়ে কাদা থাকার কারণে তার শরীরে আহতের কোন চিহ্ন দেখিনি। আইনগত ব্যবস্থা নেওয়ার পরে বিস্তারিত জানা যাবে।‎‎চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ডাকাতের ঘটনায় শিপ ইয়ার্ডের দুই নৈশ প্রহরী নিহত হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।‎এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। এই রায় ট্রাম্পের Read more

বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু
বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে সাদিয়া খাতুন নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে হাসপাতালে নেওয়ার পথে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন: জাতিসংঘ
জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন: জাতিসংঘ

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, শুধুমাত্র জুন মাসেই আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ত্যাগ করেছেন। প্রত্যাবাসনের জন্য তেহরান কঠোর সময়সীমা Read more

পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ, পুলিশের লাঠিচার্জে আহত ৭
পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ, পুলিশের লাঠিচার্জে আহত ৭

চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনতা। পুনঃনিরীক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করাসহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন