কুড়িগ্রামের উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলার চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে রং ধারণ করছে। কোল্ড ইনজুরি দেখা দেওয়ায় চলতি মৌসুমে চারার সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন কৃষকরা। এ অবস্থায় তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।চারা রোপণের আগেই শীত ও কুয়াশায় বীজতলার জন্য হুমকি হয়ে পড়েছে। এই অবস্থায় চিন্তায় পড়েছেন কৃষকরা। এতে ব্যাহত হতে পারে বোরো চাষের আবাদ। তবে কৃষি অফিস বলছে, এ ব্যাপারে তাদের ক্ষতি কমিয়ে আনতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।গত রবিবার (৪ জানুয়ারি) থেকে সোমবার (৫ জানুয়ারি) রিপোর্ট লেখা পর্যন্ত উলিপুরে সূর্যের দেখা মেলেনি। দিন-রাত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা।রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সোমবার (৫ জানুয়ারি) ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৯ শতাংশ। আগামী কয়েক দিন এই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের হিমেল বাতাস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর সভার  নারিকেলবাড়ী, বাকরের হাট, নাওডাঙ্গা, রাজারামক্ষেত্রী, গুনাইগাছ ইউনিয়নের কাঁঠালবাড়ী, চার গাবেরতল, শুকদেব কুন্ড বজরা ইউনিয়নের কালপানি বজরা, সাদুয়া দামারহাট, তবকপুর ইউনিয়নের বামনা ছড়া, উমানন্দ, বড়ূয়া তবকপুর, হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর, ভাটিগ্রাম থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর, গোড়াই পিয়ার সাতদরগাহ, ধরণীবাড়ী ইউনিয়নের দাড়ারপাড়, মধুপুর, মালতি বাড়ী দিঘরসহ বিভিন্ন ইউনিয়নে বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫৩০ হেক্টর। বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩০৬ হেক্টর তবে লক্ষ্যমাত্রার চেয়েও ৪ হেক্টর জমিতে বেশি বীজতলা রোপণ করা হয়েছে। গত কয়েক দিনের ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে ১২ হেক্টর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কৃষি অফিস।ধরণীবাড়ী ইউনিয়নের দাড়ারপাড় এলাকার কৃষক আব্দুর রশিদ জানান, নিজের জমিসহ আদি ভাগে (বর্গা নেওয়া) এক একরের বেশি জমিতে বোরো ধান রোপণ করার জন্য বীজতলায় চারা রোপণ করেছি কিন্তু ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে চারাগুলো হলুদ ও লালচে রং ধারণ করছে। এ অবস্থা থাকলে চারা মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চারাগুলো নষ্ট হলে ক্ষতি মুখে পড়তে হবে।গুনাইগাছ ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকার আরেক কৃষক আবদার আলী জানান, এমন শীত ও ঘন কুয়াশা কারণে চারা বড় হচ্ছে না। কিছু বীজতলায় ধান থেকে চারা জন্মায়নি। যদিও কিছু চারা গজিয়েছে কিন্তু টানা কয়েক দিনের তীব্র শীত ও ঘন কুয়াশা কারণে হলুদ ও লালচে রং হয়েছে। এমন পরিস্থিতি বেশি দিন থাকলে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বীজতলা নিয়ে চিন্তায় আছি।এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, কৃষকদের বীজতলার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জীব সাম, পটাশ, জিংক কুইক ও চিলেটেড জিংক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়াও বীজতলায় সকালে রশি টেনে শিশির ঝরানো, রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখা, সন্ধ্যায় পানি জমিয়ে রেখে সকালে নিষ্কাশন করে দেওয়া ও গভীর নলকূপ দিয়ে পুনরায় পানি সেচ দেওয়াসহ বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এখনো সময় আছে আবহাওয়া পরিবর্তন হলে এই সমস্যার সমাধান হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: ড. ইউনূস
মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: ড. ইউনূস

ক্ষুদ্রঋণকে এনজিওর পর্যায়ে রাখলে ব্যাংকিং মেজাজ আসবে না। তাই আলাদাভাবে মাইক্রোক্রেডিট ব্যাংক করতে হবে। এর জন্য পৃথক আইন প্রণয়ন করতে Read more

খালেদা জিয়ার রোগমুক্তি-সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি-সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল এবং নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরের গির্জা মহল্লা Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বিএনপির অমিতের চেয়ে সম্পদ বেশি জামায়াতের কাদেরের
বিএনপির অমিতের চেয়ে সম্পদ বেশি জামায়াতের কাদেরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর–৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের Read more

ফের শাকিবের বাড়িতে অপু বিশ্বাস
ফের শাকিবের বাড়িতে অপু বিশ্বাস

আবার একসঙ্গে দেখা গেল প্রথম সাবেক স্ত্রী অপু বিশ্বাস চিত্রনায়ক শাকিব খানকে। মূলত ছেলে আব্রাহাম খান জয়কে কেন্দ্র করেই এই Read more

হবিগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, দায় স্বীকার তামান্নার
হবিগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, দায় স্বীকার তামান্নার

পরকীয়া প্রেমিকের সহায়তায় নিজের শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) কে হত্যার দায় স্বীকার করেছেন তামান্না আক্তার (২২)। মঙ্গলবার (১৭ মার্চ) তামান্না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন