২০২৫ সালের শেষ সপ্তাহজুড়ে মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ২৭ জন আটক প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের তত্ত্বাবধানে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ১১ জন, ভারতের ৭জন, পাকিস্তানের ৫জন এবং নেপালের ৪জন নাগরিক। সংশ্লিষ্ট সবাইকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ ও কেএলআইএ-২ এর মাধ্যমে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়।৫ জানুয়ারি ২০২৬ এক বিবৃতিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের বৈধ পাসপোর্ট ছিল। তবে যেসব ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ বা অন্যান্য জটিলতা দেখা দিয়েছে, সেসব প্রবাসীকে নিজ নিজ দেশের দূতাবাসের সহযোগিতায় অস্থায়ী ভ্রমণ নথি বা ‘ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করে দেশে ফেরত পাঠানো হয়েছে।কর্তৃপক্ষ আরও জানায়, প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় বিমান টিকিটের ব্যয় বহন করা হয়েছে মূলত আটক ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয় কিংবা পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার মাধ্যমে। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস মানবিক বিবেচনায় টিকিটের খরচ বহন করেছে বলেও উল্লেখ করা হয়।ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, প্রত্যাবাসীত সব প্রবাসীকে বিভাগের কেন্দ্রীয় সিস্টেমে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী, তারা ভবিষ্যতে কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।এদিকে, আটক অভিবাসীদের প্রত্যাবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম- যেমন ভ্রমণ নথি প্রস্তুত, বিমান টিকিট ক্রয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা-পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর নির্ধারিত সেবা কাউন্টার থেকেই সম্পন্ন করা হয়েছে। এসব সেবার জন্য কোনো ধরনের অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া হয়নি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে অবৈধ অভিবাসন রোধের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাহিরপুরের লামাকাটা সীমান্তে নারীসহ ৬ বাংলাদেশি আটক
তাহিরপুরের লামাকাটা সীমান্তে নারীসহ ৬ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারত থেকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময়ে ৬ বাংলাদেশিকে আটক করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।শনিবার (২৬ Read more

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত

নড়াইলের নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক Read more

জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ
জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়। এদিন বিশ্ববিদ্যালয়ের জাতীয় Read more

চট্টগ্রামে অস্ত্র তৈরির গোপন কারখানা, বিপুল অস্ত্র-টাকাসহ আটক ১
চট্টগ্রামে অস্ত্র তৈরির গোপন কারখানা, বিপুল অস্ত্র-টাকাসহ আটক ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশি অভিযানে একটি গোপন অস্ত্র কারখানার সন্ধান মিলেছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিদেশি ও দেশীয় অস্ত্র, Read more

সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: মাহফুজ আলম
সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: মাহফুজ আলম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে মনে করেন তথ্য উপদেষ্টা Read more

নর্দার্ন টেরিটরিকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ‘এ’ দল
নর্দার্ন টেরিটরিকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ‘এ’ দল

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নর্দার্ন টেরিটরির বিপক্ষে ২২ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে এটি বাংলাদেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন