ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে দেশে প্রথমবারের মতো ওয়াইফাই কলিং সেবা চালু করেছে শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। দেশের ডিজিটাল সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।ওয়াইফাই কলিং সেবা চালুর ফলে ভিওএলটিই (ভয়েস ওভার এলটিই) সুবিধার আওতায় থাকা গ্রামীণফোন গ্রাহকরা নির্ধারিত স্মার্টফোন ব্যবহার করে আরও উন্নত মানের ভয়েস কল উপভোগ করতে পারবেন। দুর্বল মোবাইল নেটওয়ার্ক কাভারেজের এলাকাতেও নির্ভরযোগ্য ওয়াইফাই সংযোগ থাকলে গ্রাহকরা সহজেই কল করতে পারবেন।গ্রামীণফোন জানায়, প্রাথমিকভাবে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে দেশের কয়েকটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের (আইএসপি) সঙ্গে অংশীদারিত্ব করা হয়েছে। এসব আইএসপির মধ্যে রয়েছে ব্র্যাকনেট, কার্নিভাল ইন্টারনেট, চট্টগ্রাম অনলাইন লিমিটেড এবং এমআইমি-ইন্টারনেট।এই সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকদের কোনো অতিরিক্ত অ্যাপ ইনস্টল করতে হবে না। নির্ধারিত স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে কলিং সুবিধা পাওয়া যাবে, যা কলের মান আরও স্পষ্ট ও স্থিতিশীল করবে।গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ‘প্রতিনিয়ত উদ্ভাবনী ডিজিটাল সেবা আনার মাধ্যমে গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দেওয়াই গ্রামীণফোনের লক্ষ্য। ওয়াইফাই কলিং চালু আমাদের সেই অঙ্গীকারের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। এখন থেকে গ্রাহকরা ওয়াই-ফাই নেটওয়ার্কে আরও উন্নত ও উচ্চমানের ভয়েস কল উপভোগ করতে পারবেন।’তিনি আরও বলেন, মোবাইল অপারেটর থেকে একটি পূর্ণাঙ্গ টেলকো-টেক কোম্পানিতে রূপান্তরের পথে গ্রামীণফোন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, আর ওয়াইফাই কলিং সেবার সূচনা সেই রূপান্তর প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে।গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়তি কোনো খরচ ছাড়াই এই উন্নত কলিং সুবিধা গ্রাহকদের দেওয়া হচ্ছে, যা দেশব্যাপী নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হযরত আলী (৩৫) নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড Read more

হাদি হত্যা মামলায় পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
হাদি হত্যা মামলায় পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ঠিক Read more

আমতলীতে হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারীর জামায়াতে যোগদান
আমতলীতে হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারীর জামায়াতে যোগদান

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার Read more

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে বৈঠকের আলোচনার মধ্যেই দেশটির ৫টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। Read more

আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি

নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম Read more

বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল
বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার সীমানায় অবস্থিত বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রতিবাদে মশাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন