কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অভিযানরত রুশ বাহিনী। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা। টেলিগ্রামপোস্টে কুলেবা বলেন, “আজ সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।”ওডেসা ইউক্রেনের প্রধান বন্দরশহর। কৃষ্ণসাগরের তীরবর্তী ওডেসায় মোট তিনটি বন্দর আছে। এই ৩ বন্দর দিয়েই ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হয় ইউক্রেনের শস্য ও অন্যান্য সামগ্রী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে বেশ কয়েকবার ওডেসা এবং এর সমুদ্রবন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন— শুক্রবার এই তিন বন্দরের একটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। বন্দরটির নাম পিভদেন্নি।সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার ওডেসার দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি সেতু ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেয় রুশ সেনারা। সেতুটি ধ্বংসের ফলে ইউক্রেনের প্রধান নদীবন্‌দর রেনি এবং মলদোভা ও রোমানিয়া ক্রসিংয়ের সঙ্গে ওডেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।সূত্র : রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি
ধামইরহাটে সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

নওগাঁর ধামইরহাট উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার Read more

সরকারি প্রতিষ্ঠানের ভবন নিজেদের দাবি করে ব্যানার টানালো ববি শিক্ষার্থীরা
সরকারি প্রতিষ্ঠানের ভবন নিজেদের দাবি করে ব্যানার টানালো ববি শিক্ষার্থীরা

অবকাঠামো উন্নয়নের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই অংশ হিসেবে ২৪ আগস্ট Read more

এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য
এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ Read more

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

ঈদযাত্রার শেষ দিনেও ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে Read more

কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১
কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার বেতাল-মঠখোলা সড়কে এই ঘটনা ঘটছে।নিহত পান্ত চন্দ্র বর্মণ Read more

অস্ত্রোপচারের পর ফজলুর রহমান বাবুর খোঁজে চঞ্চল চৌধুরী
অস্ত্রোপচারের পর ফজলুর রহমান বাবুর খোঁজে চঞ্চল চৌধুরী

ওপেন হার্ট সার্জারি করা হয়েছে অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবুর। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন