ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘সার্বভৌমত্বের ওপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ’।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে কেসিএনএ বলেছে, ‘এই ঘটনাটি আরেকটি উদাহরণ যা স্পষ্টভাবে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বৃত্ত এবং নৃশংস স্বভাবকে তুলে ধরেছে।’ যদিও এ বিষয়ে আর বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।  এদিকে, ভেনেজুয়েলার জনগণ ও দেশটির নির্বাচিত সরকারের প্রতি সমর্থন দেয়ার কথা জানিয়েছে ইরান। রবিবার (০৪ জানুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।    এর আগে, শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার নিন্দা জানায় ইরান। মার্কিন বাহিনী এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে—এমন প্রতিবেদনের পর তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে।   মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে লক্ষ্য করে রাতভর অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। আপাতত যুক্তরাষ্ট্র দেশটির নিয়ন্ত্রণ নেবে এবং প্রয়োজনে সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার Read more

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিনে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। Read more

বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে বহিষ্কার
বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে বহিষ্কার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার দলের কেউ নয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড Read more

১১০ কোটি ডলারের বিনিময়ে গাদ্দাফির ছেলেকে মুক্তি দিচ্ছে লেবানন
১১০ কোটি ডলারের বিনিময়ে গাদ্দাফির ছেলেকে মুক্তি দিচ্ছে লেবানন

লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কনিষ্ঠ পুত্র হান্নিবাল গাদ্দাফিকে প্রায় ১ দশক পর জামিনে মুক্তি দিয়েছে দেশটির আদালত। তবে জামিন Read more

বাঘায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা
বাঘায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

রাজশাহীর বাঘা উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক গণমাধ্যম কর্মীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন